শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

খালেদা জিয়ার প্রতিশ্রুত সেই মাঠ আজও অপেক্ষায়, বছরের আট মাস পানির নিচে

মুন্সীগঞ্জ প্রতিনিধি বর্ষা এলেই পানির নিচে তলিয়ে যায় বিদ্যালয়ের খেলার মাঠ। বছরের প্রায় আট মাসই মাঠটির বিভিন্ন অংশ পানিতে ডুবে থাকায় সেখানে খেলাধুলা ও অনুশীলনের সুযোগ থাকে না। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার কিশোর-তরুণেরাও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে মাঠটি উঁচু করে সারা বছর ব্যবহারের উপযোগী করার দাবি জানিয়ে এলেও এখনো স্থায়ী কোনো সমাধান […]

খালেদা জিয়ার প্রতিশ্রুত সেই মাঠ আজও অপেক্ষায়, বছরের আট মাস পানির নিচে

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বর্ষা এলেই পানির নিচে তলিয়ে যায় বিদ্যালয়ের খেলার মাঠ। বছরের প্রায় আট মাসই মাঠটির বিভিন্ন অংশ পানিতে ডুবে থাকায় সেখানে খেলাধুলা ও অনুশীলনের সুযোগ থাকে না। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার কিশোর-তরুণেরাও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে মাঠটি উঁচু করে সারা বছর ব্যবহারের উপযোগী করার দাবি জানিয়ে এলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি জনসভায় অংশ নেন। ওই সময় তিনি মাঠটি সড়কের সমান উঁচু করে ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতির পর দুই যুগেরও বেশি সময় পার হলেও মাঠটি উঁচু করে দেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে মাঠটি দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকে। পানি দ্রুত নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় জমে থাকা পানি সহজে সরে যেতে পারে না। ফলে দীর্ঘ সময় ধরে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে।

এর প্রভাব পড়ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও অনুশীলনেও। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন থাকলেও মাঠের জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের খেলার মাঠের বিভিন্ন অংশ পানিতে ডুবে রয়েছে। মাঠের চারপাশেও পানি জমে আছে। পানিতে তলিয়ে থাকা মাঠে খেলাধুলার কোনো পরিবেশ নেই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছর বর্ষা মৌসুমে প্রায় একই চিত্র দেখা যায়।

যশলং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য ঢালী মোহাম্মদ ওয়াহিদ বলেন, ‘বিদ্যালয়ের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে পানিতে ডুবে আছে। ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মাঠে জনসভায় এসে মাঠটি সড়কের সমান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত এর কোনো বাস্তবায়ন হয়নি। বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়দের খেলাধুলার জন্য মাঠটি ভরাট করা খুবই জরুরি।’

বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে কিশোর-তরুণদের মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। কিন্তু মাঠটি বছরের দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় নিয়মিত খেলাধুলা ও অনুশীলন ব্যাহত হচ্ছে।

পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, ‘আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও ভালো। বিভিন্ন খেলায় তারা অংশ নেয় এবং উপজেলা পর্যায়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। কিন্তু মাঠটি পানিতে ডুবে থাকায় শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার অনুশীলন করানো সম্ভব হয় না।’

তিনি আরও বলেন, ‘মাঠের বিষয়টি উপজেলা ও জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা চাই, যত দ্রুত সম্ভব মাঠটি উঁচু করে সারা বছর খেলাধুলার উপযোগী করে দেওয়া হোক।’

মাঠটির পুরোনো সমস্যার কথা তুলে ধরে কামরুল হাসান বলেন, ‘প্রায় দুই যুগ আগে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের বিদ্যালয়ের খেলার মাঠটি সড়কের সমান উঁচু করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত মাঠটি উঁচু করা হয়নি।’

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, দীর্ঘদিন ধরে মাঠটি ভরাটের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাঁদের দাবি, মাঠটি ভরাট করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের জন্য সারা বছর ব্যবহারের উপযোগী করা হোক।

স্থানীয়দের মতে, একটি বিদ্যালয়ের খেলার মাঠ শুধু শিক্ষার্থীদের খেলাধুলার স্থান নয়; এটি এলাকার কিশোর-তরুণদের সুস্থ বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ জায়গা। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার কারণে সেই সুযোগও সীমিত হয়ে পড়েছে। তাই মাঠটির স্থায়ী সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আনজুম সোহানিয়া বলেন, ‘আমি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব। মাঠের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। […]

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১২ জুন ২০২৬, ১০:২৮

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল।

ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে কালু, পারভেজ ও তাদের কয়েকজন সহযোগী আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা তাকে থামানোর চেষ্টা করে। প্রথমে কালু তাকে আটকাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে অভিযুক্তরা আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র‌্যাব-৪-এর আভিযানিক দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।