সরকারি কাজ ও চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আগামী ১৩ সেপ্টেম্বর তার থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানান, আগামী ১৩ সেপ্টেম্বর থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে সরকারি কাজের পাশাপাশি নিজের চিকিৎসা করাবেন তিনি। সব কার্যক্রম শেষে আগামী ২০ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
জানা গেছে, ইকবাল হাসান মাহমুদ টুকু ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। গত ১ সেপ্টেম্বর জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যায় তিনি ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন।
এর কিছুদিন আগে ব্যাংককে চিকিৎসাকালে তার রক্তনালীতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়।