মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিরাজদিখান থানার খাস মহল বালুচর এলাকার মাদীনাতুল কওমী মাদ্রাসার সামনের পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স অভিযানে অংশ নেন। এ সময় চর সাংহারদি (চর চসিমুদ্দিন) এলাকার সৈয়দ আক্তার হোসেনের ছেলে মো. সৈয়দ জামাল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।