রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে রোহিঙ্গা সংকটের উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন এ বৈঠকের আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করায় দেশের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে দীর্ঘায়িত এই সংকট আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও হুমকি সৃষ্টি করছে।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। বিশেষ করে জাতিসংঘের সহযোগিতায় বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমেই এই দীর্ঘস্থায়ী সংকটের