সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ও জিপিএ-৪ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় গার্লস স্কুল রোডের রফিক কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সখীপুর থানা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মুহাম্মদ আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল লতিফ মিয়া।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সখীপুর থানা শাখার সভাপতি মুহাম্মদ মুসা সিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান বক্তারা।
তারা বলেন, শিক্ষার্থীদের অর্জিত মেধা ও যোগ্যতা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। ভালো ফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বানও জানানো হয়।
অনুষ্ঠানে জিপিএ-৫ ও জিপিএ-৪ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় সংবর্ধিত শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।