সাজেদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক মেধা যাচাই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে আমিনুল ইসলাম আইডিয়াল পাবলিক স্কুলের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভূঞাপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. খাইরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজবাড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মো. খাইরুল বাশার, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক ও সাংবাদিক কোরবান আলী তালুকদার প্রমুখ। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বৃত্তি পরীক্ষায় গোবিন্দাসী ক্যাডেট স্কুল থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মো. আমিনুল ইসলাম।