মোঃ হাচান আল মামুন -খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক পর্যালোচনা সভায় আগের কমিটি বিলুপ্ত করে ১৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলাসমির মল্লিক সভাপতি এবং চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটিতে মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কানন আচার্য্য সহসভাপতি, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধিনুরুচ্ছাফা মানিক যুগ্ম সম্পাদক, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি জাফর সবুজ অর্থ সম্পাদক এবং বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মাইন উদ্দীন দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এর আগে নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জহুরুল আলমে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। সভায় টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা এইচ এম প্রফুল্ল পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য নবগঠিত ১৯ সদস্যের কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটি খাগড়াছড়িতে টেলিভিশন সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।