মোঃ তাজুল ইসলাম, নোয়াখালী, প্রতিনিধি;
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের সওদাগর হাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৫ ও ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২০ আগস্ট বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কার্তিক চন্দ্রনাথের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সারেয়ার উদ্দিন দিদার, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান নিজাম, পূর্ব চরজব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব আনোয়ারী, চরবাটা
সওদাগর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, অজিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন, বামনিয়ার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাৎ মোতাহেরা বেগম এবং শিবচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস।
এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যৎ জীবনে সফলতার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।