মোঃআতেফ ভূঁইয়া,গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোন অফিস পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোন অফিসে এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার গাছা জোনে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, ব্যারাকসহ বিভিন্ন কল্যাণমূলক সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি কর্মরত পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নিয়ে তা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন), গাছা থানার অফিসার ইনচার্জসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।