উখিয়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ উদ্বোধন
আবু বক্কর সিদ্দিক কক্সবাজার
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ায় সড়কজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উখিয়া বটতলী-সিকদার বিল সড়কের দুপাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই সুদূরপ্রসারী উদ্যোগ সফল করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। রোপিত চারাগাছগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করার জন্য তিনি স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।”
এ সময় উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলীসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন স্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, বটতলী-সিকদার বিল সড়কের দুপাশে রোপণ করা পরিবেশবান্ধব ও ফলজ গাছের চারাগুলো ভবিষ্যতে এই এলাকার সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশগত সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।