মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের অভিযানে চোরাই ৫টি মোটরসাইকেল উদ্ধার এবং চুরির সাথে জড়িত চোর চক্রের ৩ সদস্য আটক করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকালে শাহজাদপুর থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানা অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান।
আটক চোর চক্রের সদস্যরা হলেন- শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি জামাত প্রামাণিক এর ছেলে মনিরুল ইসলাম বাবু (২৯) পৌর শহরের বাড়াবিল উত্তরপাড়া আব্দুর রাজ্জাক মন্ডল এর ছেলে রায়হান হোসেন (২৪) একই গ্রামের দুলাল হোসেনের ছেলে বেল্লাল হোসেন (৩০)
পুলিশ জানায়, গত (২৫) জুলাই দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল জনাব হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম, শাহজাদপুর থানা এর দিক নির্দেশনায় এসআই মোঃ আজিজুল ইসলাম এসআই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে অত্র থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আন্ত: জেলা মোটরসাইকেল চোরচক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেন, বিগত ২৫ তারিখ রাতে সারা রাত অভিযান চালিয়ে আমরা আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করি। একই সাথে তাদের কাছ থেকে চোরাই যাওয়া ৫ টি মোটরসাইকেল উদ্ধার করি।
সেই পাঁচটি মোটরসাইকেল রেজিস্ট্রেশন বিহীন সেই পাঁচটি মোটর সাইকেলে বর্ণনা ১/ একটি কালো রং এর ( ডিস্ক) ১৫০ সিসি পালসার ২/ একটি লাল কালো রং (১ ডিস্ক) ১৫০ সিসি পালসার ৩/ একটি কালো লাল কালো রং এর ১৫০ সিসি পালসার ( ২ ডিস্ক) ৪/ একটি সুজোকি জিকজার ১৫০ সিসি ৫/ ১টি লাল রং এর প্লাটিনা ১০০ সিসি সহ মোট ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।