যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি এ ঘটনায় কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন।
শনিবার (১৮ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার কানাডার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া শত শত দাবানল থেকে সৃষ্ট ঘন ধোঁয়া যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এর ফলে কয়েকটি অঙ্গরাজ্যে বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না গিয়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়।
এ বিষয়ে ট্রাম্প বলেন, “এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।” তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কী পদক্ষেপ নিচ্ছেন, তা জানতে তিনি তার সঙ্গে কথা বলবেন।
ট্রাম্পের দাবি, কানাডা তাদের বনভূমির যথাযথ রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ হয়েছে। এর ফলে “নোংরা, দূষিত ও অস্বাস্থ্যকর” বাতাস অকারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে।
তিনি আরও বলেন, এটি “ইচ্ছাকৃত অবহেলা” এবং প্রতি বছর এমন ঘটনা ঘটছে, যার কারণে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের ক্ষতি হচ্ছে। এ ক্ষতির আর্থিক প্রভাব বিবেচনায় নিয়ে কানাডার ওপর বর্তমানে আরোপিত শুল্ক আরও বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, জলবায়ু বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বনভূমি আরও শুষ্ক হয়ে পড়ছে। এর ফলে দাবানলের ঝুঁকি ও ব্যাপকতা দুটিই বেড়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ বনভূমি কানাডায় এ ধরনের দাবানল সাম্প্রতিক বছরগুলোতে আরও ঘন ঘন দেখা যাচ্ছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?