বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা। এই উচ্ছ্বাসে সাধারণ ফুটবলপ্রেমীরা ছাড়াও মেতে উঠেছে বিভিন্ন দেশের শোবিজ ইন্ডাস্ট্রির তারকারা। এ ক্ষেত্রে পিছিয়ে নেই ঢাকাই শোজিব তারকারা।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে প্রতিপক্ষ মিশরের দেয়া দুই গোল শোধ করে বাড়তি এক গোল দিয়ে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসি নিজে একটি গোল এবং অন্য একটিতে অ্যাসিস্ট করেছেন। দুই গোলের পর শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের গোলে জয় নিশ্চিত হয় দলটির।
প্রিয় দল আর্জেন্টিনার জয়ে নিজের অনুভূতি জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এ নায়িকা ফেসবুক ভেরিফায়েড পেজে ছবি পোস্ট করে প্রথমে লিখেছেন, ‘হসপিটালে পা ভাঙ্গা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ।’ আর জয়ের পর লিখেছেন, ‘মেসি গোল দেয়ার পর হসপিটালে আর রাখে নাই আমাকে।’