জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক।
সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাকে স্বাগত জানায়। তিনি শিশুদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের সঙ্গে সময় কাটান।
ডা. জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, সুশিক্ষা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে এসব শিশু ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হয়ে দেশের সুনাম বয়ে আনবে।
এ সময় তিনি শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।