নেত্রকোনা প্রতিনিধি :
কারা নির্যাতিত, বিএনপি কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি) আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মাৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও রেল পথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এর আগমন উপলক্ষে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলায় ঈদের আমেজ বিরাজ করছে।
আগামী কাল শুক্রবার তিন উপজেলার বিভিন্ন পথসভা সহ পোনা মাছ অবমুক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারা।
বিএনপি দলীয় সূত্র জানায়, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি) আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কারা নির্যাতিত মজলুম জননেতা লুৎফুজ্জামান বাবর তাঁর নির্বাচনী এলাকার হাওর জনপদ সমতন এলাকার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সুলতান সালাউদ্দিন টুকু ও সেতু পরিবহন ও রেল পথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কে আমন্ত্রণ জানান। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার সকাল ১০টায় মদন উপজেলার উচিতপুর ট্রলার ঘাটে পথসভায় যোগদান করবেন। পরে উচিতপুর হাওরে পোনা মাছ অবমুক্ত করবেন। এরপর খালিয়াজুরী উপজেলা শহরের কলেজ মাঠে পথসভা ও মরা ধনু নদীতে পোনা মাছ অবমুক্ত কর্মসূচিতে অংশ নেবেন তারা।
সব শেষ রেল পথ প্রতিমন্ত্রীর পূর্বসূরীর উপজেলা মোহনগঞ্জ এর তেতুলিয়া ট্রলার ঘাটে পথসভায় ও ডিংগাপুতা হাওরে পোনা মাছ অবমুক্ত করে মোহনগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। দুই মন্ত্রীর আগমন ঘিরে হাওরবাসীর জীবনমান উন্নয়নের আকাঙ্খার প্রতিফলন ঘটবে বলে তাদের বিশ্বাস।
মদন উপজেলার উচিতপুর গ্রামের লাহুত মিয়া, সানাউল্লাহ, খালিয়াজুরী উপজেলা সদরের পলিন মিয়া, রসুলপুর গ্রামের মজিবর ও মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের সিদ্দিকুর রহমান, মুর্তুজ আলী সহ অনেকেই বলেন, ভাটি বাংলার সিংহ পুরুষ মজলুম জনতা লুৎফুজ্জামান বাবর ভাইয়ের আমন্ত্রণে দুই প্রতিমন্ত্রী আসছেন।
তাদের আগমন উপলক্ষে প্রত্যেকের ঘরে ঘরে ঈদের আনন্দ বিরাজ করছে। আমরা আশা করি হাওরবাসী ইচ্ছা প্রতিফলনে আমাদের মজলুম জননেতাকে দুই প্রতিমন্ত্রীসহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
এবছর অতি বৃষ্টির কারণে হাওরের কৃষকরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই হাওরের জলমহাল গুলো ইজারা বাতিল করে উন্মুক্ত করে দিলে হাওরবাসী তাদের ক্ষতি অনেকটা পুষিয়ে উঠতে পারবে।
মদন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ বলেন, ভাটি বাংলার সিংহ পুরুষ, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মজলুম জননেতা লুৎফুজ্জামান বাবর সাহেবের আমন্ত্রণে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও
নেত্রকোনার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব আসছেন। তাদের আগমন উপলক্ষে হাওরাঞ্চলের জনপথে ঈদের আমেজ বিরাজ করছে।
এদিন তারা পোনা মাছ অবমুক্তকরণ সহ বিভিন্ন পথসভায় অংশ নেবেন। আমার বিশ্বাস হওর জনপদের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে তাদের হাত ধরে।