পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শনিবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা এবং ক্রীড়াঙ্গনের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি গভীর সমর্থন ও আগ্রহের প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনাপ্রীতি বিশ্বব্যাপী তুলে ধরতে আগ্রহী তার দেশ।
রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।
আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বাংলাদেশের ফুটবলপ্রেম এবং আর্জেন্টিনার প্রতি সমর্থন বিশ্বে তুলে ধরার উদ্যোগকে স্বাগত জানান তিনি।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।