নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন রাতে উপজেলার ফজিলপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন।
এ ঘটনায় উপজেলা বিএনপি’র সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ওরফে মনিরুল হক বাদী হয়ে ৩৩জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত নামা ৩০/৩৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাদের গ্রেফতারের বিষয়টি শনিবার দুপুরে পূর্ব জেলার থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছে।
জানা গেছে গত ১২জুন উপজেলার ফাজিলপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীদের ঝটিকা মিছিল করে। এ ঘটনায় উপজেলা বিএনপি’র সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ওরফে মনিরুল হক বাদী হয়ে ৩৩জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত নামা ৩০/৩৫ জনকে আসামি করে ১৩জুন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ১৫(৩) ধারায় মামলা দায়ের করেন।
শুক্রবার রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কে আটক করে। পরে শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার নিষিদ্ধ ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতারা ঝটিকা মিছিল করে। এ ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বিশেষ ক্ষমতা আইন মামলা দায়ের করেন।
এ মামলার এজহার নামীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদেরকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।