কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুরে মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর বার্ষিক পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ১০টায় মহিপুর বাজারে এ সভার আয়োজন করা হয়। এতে সমিতির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইউনুছ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী হাজী মোঃ ফজলু গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সহ-সভাপতি ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী রাজু আহম্মেদ রাজা, ব্যবসায়ী আলমগীর হোসেন এবং কবির হাওলাদার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোঃ মনির মুসুল্লি, সাধারণ সম্পাদক সোহাগ, কোষাধ্যক্ষ আব্দুর রহমান মুসুল্লি, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেন মৃধা, মোঃ ইলিয়াস, মোঃ বাবুল গাজী, মোঃ ইসমাইল ও মোঃ জাহিদুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা বলেন, ব্যবসায়ীদের ঐক্যই সমিতির মূল শক্তি। সকল সদস্য একসঙ্গে কাজ করলে ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ আরও সুসংহত হবে। তারা ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে সমিতির কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সমিতির সার্বিক কার্যক্রম, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।