মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে এক অসহায় অটোরিকশা চালকের হাতে জীবিকার নতুন অবলম্বন হিসেবে একটি অটো মিশুক তুলে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মদিনা বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলার উত্তর কেউয়ার এলাকার বাসিন্দা মো. সালামত খানের ছেলে মাসুদ খানের হাতে মিশুকটির চাবি তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সিগঞ্জ জেলা জামায়াতের আমির আ. জ. ম. রুহুল কুদ্দুস।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। যাকাতভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন হলে দেশে দারিদ্র্য বিমোচনে বড় ধরনের পরিবর্তন আসবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটয়ারী, সদর উপজেলা আমির মো. নুরুল আমিন সিকদার, সদর উপজেলা সেক্রেটারি মো. মজনু দেওয়ান এবং উপজেলা অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল