নাটোরের গুরুদাসপুরে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মো. ওমর ফারুক। তিনি বঙ্গবন্ধু কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে ওমর ফারুকের কাছ থেকে হাতে লেখা নকল উদ্ধার করা হয়।
পরে পরীক্ষা বিধিমালা অনুযায়ী অসদুপায় অবলম্বনের দায়ে তাঁকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়। পাশাপাশি তাঁকে এক বছরের জন্য পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখাকেন্দ্র সচিব লিপি রানী সরকার বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবপরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।