মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্র মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক মামলার আসামি এবং দেশীয় অস্ত্র মামলার দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
পুলিশ জানায়, মাদক মামলায় গ্রেপ্তার আসামি মোঃ সাইদুল ইসলাম (৪০)। তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি বাসন থানার নলজানী এলাকার বাসিন্দা।
এছাড়া দেশীয় অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মোঃ তারেক (৩৫) ও মোঃ জাহিদ (৩০) নামের দুই ছিনতাইকারীকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে বাসন থানা পুলিশ।