ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন নিয়ে আল জাজিরার সঙ্গে আলাপক করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশেষ সাক্ষাৎকারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির অচলাবস্থার ওপর আলোকপাত করেছেন।
আজ সোমবার (৩০ মার্চ) তিনি বলেন, ইরানে আমাদের সামরিক অভিযান শেষ হওয়ার পর হরমুজ প্রণালি যেকোনো উপায়ে পুনরায় খুলে দেওয়া হবে। এটি হয় ইরানের সম্মতিতে অথবা যুক্তরাষ্ট্রসহ একটি আন্তর্জাতিক সামরিক জোটের মাধ্যমে পুনরায় খোলা হবে।
রুবিও বলেন, ইরানে আমাদের উদ্দেশ্যগুলো পরিষ্কার এবং আমরা সেগুলো মাসের পর মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই অর্জন করব। সামরিক ‘অভিযান’ শেষ হওয়ার পর ইরান যদি হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়, তবে তাকে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে।
সূত্র: আল জাজিরা।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?