বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জালিয়াতি করেছে : রাশেদ খান

গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিসহ অনেক রাজনৈতিক দলের সঙ্গে বড় ধরনের জালিয়াতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান সোমবার (৩০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকের পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। পোস্টের শুরুতে রাশেদ খান বলেন, বাতিল হচ্ছে গণভোট অধ্যাদেশ! বিল আকারে সংসদে উঠছেনা মর্মে সংবাদ প্রচার হচ্ছে। কিন্তু বিষয়টা আসলে কি, […]

নিউজ ডেস্ক

৩০ মার্চ ২০২৬, ১৬:০৯

গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিসহ অনেক রাজনৈতিক দলের সঙ্গে বড় ধরনের জালিয়াতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান

সোমবার (৩০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকের পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

পোস্টের শুরুতে রাশেদ খান বলেন, বাতিল হচ্ছে গণভোট অধ্যাদেশ! বিল আকারে সংসদে উঠছেনা মর্মে সংবাদ প্রচার হচ্ছে। কিন্তু বিষয়টা আসলে কি, সেটা অনেকে বোঝার চেষ্টা করছেনা। আর বড় বিষয় হলো বোঝা ও বোঝানোর মত লোকের অভাব রয়েছে। গণভোট অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশে একটা গণভোট হয়ে গেছে। কিন্তু গণভোটটা যেটার উপর ভিত্তি করে হয়েছে, সেটা নিয়ে ঐক্যমত কমিশনে বেশ বিতর্ক হয়েছে।

ঐক্যমত কমিশন উত্থাপিত কিছু প্রস্তাবে বিএনপিসহ বেশকিছু দলের নোট অফ ডিসেন্ট ছিলো। ঠিক জাতীয় সংসদ ভবনে যখন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়, সেই বইটাতেও নোট অফ ডিসেন্ট ছিলো। স্বাক্ষরের পরে গণভোটে নেওয়ার জন্য যে দলিলটা সরকার প্রকাশ করে, সেখানে নোট অফ ডিসেন্ট বাতিল করে প্রকাশ করা হয়। এখানে অন্তর্বর্তীকালীন সরকার একটা বড় ধরনের জালিয়াতি করে বিএনপিসহ অনেক রাজনৈতিক দলের সঙ্গে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করা এ নেতা বলেন, ‘এরপর যখন গণভোট অধ্যাদেশ জারি করা হয় ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ আকারে’ তখন ৪টা প্রশ্নের একটা উত্তর দেওয়ার অপশন রাখা হয়। যদি ৪টা প্রশ্নের ৪টা উত্তর দেওয়ার অপশন রাখতো, তাহলে স্বাধীনভাবে হ্যাঁ বা না দেওয়ার সুযোগ থাকতো।

এখানেও অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা বড় ধরনের জালিয়াতি করে। আরও যে বড়ধরনের জালিয়াতি তারা করে গেছে, সেটা হলো জাতীয় নির্বাচনের পরে জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনার বিষয়বস্তুগুলো সংসদে পুনরায় আলোচনার মাধ্যমে ( সংসদের দ্বৈত ভূমিকা দিয়ে ) কোন বিষয়ে ঐক্যমতে না আসলে গণভোটে যাওয়ার রাজনৈতিক সর্বসম্মতির বিধানও তারা করেনি।

বেশি ভালো করতে গিয়ে তারা আগেই গণভোট বা একই দিনে করে ফেলেছে। কিন্তু সমস্ত দেশে গণভোটটা জাতীয় নির্বাচনের পরে করারই নজির রয়েছে। কিন্তু ঐক্যমত কমিশন জোর করে সবকিছু চাপিয়ে দিতে গিয়ে গণভোট আগে বা একই দিনে করার নজির সৃষ্টি করেছে। আর একারণেই বিএনপি বলছে, যে জন্য অধ্যাদেশ হয়েছিলো, সেটা তো ব্যবহার হয়ে গেছে, নতুন করে আর এটা উত্থাপনের প্রয়োজন নেই।’

রাশেদ খান বলেন, ‘এখানে বিএনপির বক্তব্যই সঠিক ছিলো, সংসদে আলাপআলোচনার মাধ্যমে ঐক্যমত না আসলে গণভোটে যাওয়া। কিন্তু বিএনপির উপর বিশ্বাস নাই, তাই জোরজবরদস্তি করে গণভোট করে ফলেছে (বিয়ের আগে বাচ্চা সৃষ্টির মত অবস্থা)।

ছাত্র উপদেষ্টাদের ভাষায় ডিপ স্টেটের পরামর্শে যাতে ৫ বছরের আগে নির্বাচন না হয় এবং বড়ধরনের সংকট ঘনীভূত হয় সেজন্য এসব শয়তানি করেছিলো ঐকমত কমিশন ও সরকারের কতিপয় দুষ্টু উপদেষ্টা! এখন বিএনপি যেসব বিষয়ে সম্মতি হয়েছিলো, সেগুলোরই সংস্কার করবে, যা বিএনপি নির্বাচনের আগে থেকেই বলে আসছে৷ গণভোট অধ্যাদেশ বিল আকারে সংসদে তোলা মানে আবারও আলোচনা করা, যে আলোচনা (with note of dissent) জাতীয় ঐক্যমত কনিশনে ইতোমধ্যে ফয়সালা হয়ে গেছে এবং আলোচনা শেষে সম্মত না হলে গণভোটে যাওয়া ( অধ্যাদেশ অনুযায়ী গণভোট)।

জাতীয় সংসদ গঠিত হওয়ার আগে এটাও কার্যকারিতা অন্তর্বর্তীকালীন সরকার করে ফেলেছে। এই দোষ কেনভাবেই বিএনপির না। এটা ডিপ স্টেটের পরামর্শে ৫ বছর ক্ষমতায় থাকার খায়েস থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় দুষ্ট উপদেষ্টা ও কমিশনের সদস্যরা একটা ঝামেলা সৃষ্টির জন্য করেছিলো। আর নির্বাচনটা যাতে না হয়, সেজন্য সরকারের ঘাড়ে সওয়ার হয়েছিলো কয়েকটি রাজনৈতিক দল। কিন্তু বিএনপির অপরাধ হলো বিচক্ষণতার সহিত নির্বাচনটা বের করে এনেছে।’

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৬৭

রাজনীতি

১৫ বছর পর খালাস পেলেন বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস-দিনারসহ ৩৮ জন

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক। মানবপাচার […]

নিউজ ডেস্ক

১৩ মে ২০২৬, ১৪:৫০

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন।

খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক।

মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সিলেটের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. শরিফুল ইসলাম এ খালাসের রায় দেন।

খালাসপ্রাপ্ত অন্য উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও অ্যাডভোকেট এটিএম ফয়েজ। রায় ঘোষণার সময় আসামি পক্ষে আদালতে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট হাসান রিপন পাটোয়ারী, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত এবং অ্যাডভোকেট সাঈদ আহমদ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ১৮ ডিসেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের বদিকোনা এলাকায় হবিগঞ্জ সুপার এক্সপ্রেসের একটি বাসে অগ্নিসংযোগ ও অন্য একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে বাসের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান চিত্রনায়িকা শাবনুরের পিতা হিসেবে পরিচয়দানকারী ৭০ বছরের বৃদ্ধ কাজী নাছির।

ঘটনার পর পুলিশ বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করলেও ১৩ দিন পর ২০১২ সালের ১ জানুয়ারি নিহতের দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না বেগম দক্ষিণ সুরমা থানায় এসে ছবি ও ব্যবহার্য জিনিসপত্র দেখে স্বামীর পরিচয় শনাক্ত করেন। তৎকালীন দক্ষিণ সুরমা থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত জানিয়েছিলেন, নিহতের জুতা, ঘড়ি ও বেল্ট দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ওই ঘটনার রাতে এসআই মো. হারুন মজুমদার বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পরিবহণ ব্যবসায়ী শাহ নূরুর রহমান দ্রুতবিচার আইনে আরেকটি মামলা দায়ের করেন। মামলায় বর্তমানে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও দিনার ছাড়াও কোহিনুর, আশিক, মকছুদ আহমদ, রাসেল, তোরন, সামছুল ইসলাম টিটু ও এমএ মান্নানসহ মোট ৪০ জনকে আসামি করা হয়েছিল। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত ইলিয়াস আলী ও দিনারসহ ৩৮ জন আসামিকে এই দায় থেকে অব্যাহতি প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবীরা জানান, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করা হয়েছিল যা আজ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, নিখোঁজ ইলিয়াস আলী ও দিনারের সন্ধান না মিললেও আইনি প্রক্রিয়ায় তাদের নাম এ মামলা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল। বর্তমানে রায় পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে খালাসপ্রাপ্ত অন্য আসামিরা আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা নিশ্চিত করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪৮৬
বিষয়ঃ

রাজনীতি

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি। মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন […]

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ জুন ২০২৬, ১১:০২

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন করে সংসদে ফিরতে বললেও আমি এই অপমান এখনো হজম করতে পারছি না। যেদিন পারব, সেদিনই সংসদে যাব।’

গত ১৪ জুন, বাজেট আলোচনায় মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বোরকা পরিহিত স্ত্রীর অতীতের একটি প্রসঙ্গ টানেন। একই সাথে সংসদে বোরকা পরা জামায়াতের নারী এমপিদের ইঙ্গিত করে কিছু মন্তব্য করেন। এতে সরকারি দলের এমপিরা হাসলেও বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে কথা বলতে নিষেধ করেন এবং মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশটুকু সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) করার ঘোষণা দেন।

এরপর মনিরুল হক চৌধুরী দুঃখপ্রকাশ করে আত্মপক্ষ সমর্থনে পুনরায় কথা বলার জন্য ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন। পরবর্তীতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বিষয়টি হালকা করার চেষ্টা করে মনিরুল হক চৌধুরীকে কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও ডেপুটি স্পিকার তার সিদ্ধান্তে অনড় থাকেন।

এই ঘটনার পর থেকেই ক্ষোভে সংসদ বয়কট করে চলেছেন এই সংসদ সদস্য।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৬৭

রাজনীতি

‘আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে’: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন […]

নিউজ ডেস্ক

২৫ মে ২০২৬, ২০:১২

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন ইঙ্গিত করে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমাদের মানুষজনের স্মৃতি শক্তি এতো দীর্ঘ না। আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

টেলিভিশনে দেয়া ওই সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেন, সাত সদস্যের “কিচেন কেবিনেট” অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো। তিনি জানান, প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তবে, তা গৃহীত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র্রের সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানতো না- দাবি করেন তৌহিদ হোসেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১১ মে থেকে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৬৭