বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

কোন সন্ত্রাসী, লুটেরা, চাঁদাবাজকে প্রশ্রয় দেবেন না: সাখাওয়াত

মোঃ তানসেন আবেদীন (নারায়ণগঞ্জ প্রতিনিধি): নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন বলেছেন, যাদের বিএনপির সাথে সংশ্লিষ্টতা ছিল, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করা হয়েছে। আজকে সেই অবস্থা নাই। ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। এখন সময় এসেছে শ্রমিক, ছাত্র, দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই দেশকে […]

নিউজ ডেস্ক

২১ নভেম্বর ২০২৪, ২২:১১

মোঃ তানসেন আবেদীন (নারায়ণগঞ্জ প্রতিনিধি):
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন বলেছেন, যাদের বিএনপির সাথে সংশ্লিষ্টতা ছিল, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করা হয়েছে। আজকে সেই অবস্থা নাই। ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। এখন সময় এসেছে শ্রমিক, ছাত্র, দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই দেশকে গড়ে তুলতে হবে।
এই দেশে বহুদলীয় গণতন্ত্র গড়তে হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তবর্তীকালিন সরকার গঠিত হয়েছে। এই সরকারের সকল বৈধ কার্যক্রমের সাথে আমরা ঐক্যবদ্ধ আছি। কিন্তু এই অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, ছাত্র-জনতার রক্ত হাতে নিয়ে আজকে অনেক আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ, সন্ত্রাসীরা বাংলাদেশে ঘুরে বেরাচ্ছে।
যদিও শেখ হাসিনা ও তার কিছু নেতা পালিয়েছে। কিন্তু তাদের নেতাকর্মীরা দেশে অস্থিতীশীল করার চেষ্টা করছে। এই নারায়ণগঞ্জকে যারা অস্তিতিশীল করতে চায়। সেই বোরকা পড়া শামীম ওসমান প্রত্যেকটি সেক্টরকে নিজের কুক্ষিগত করে রেখে এই নারায়ণগঞ্জকে লুটে খেয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) চাষাড়া শহীদ মিনারে এক সমাবেশে এই কথা বলেন তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দলের র‌্যালির পূর্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, একটি দেশ গঠন করার জন্য শ্রমিকরাই সবচেয়ে বড় হাতিয়ার। তাদের পরিশ্রমে, রক্তের বিনিময়ে একটি দেশ অর্থনৈতিকভাবে মাথা তুলে দাঁড়াতে পারে। তাদের মাধ্যমে দেশের উন্নয়ন সাধিত হয়। পনের বছর ধরে এই শ্রমিক জনতা স্বৈরাচারী-ফ্যাস্টিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। অনেক শ্রমিক ভাই রক্ত দিয়েছে। অনেক শ্রমিক নেতা মামলা খেয়ে জেলে থেকেছেন। অনেক শ্রমিকরা পনেরটি বছর ধরে স্বাভাবিকভাবে চলাচল করতেহ পারেন নাই।
এই আওয়ামী লীগ নিজেদেরকে স্থপতি দাবি করলেও, ১৯৭১ সালে শেখ মুজিব আর্মিদের হাতে আত্মসমর্পণ করেছিল। আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিল। অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর হয়ে কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ চলছিল, বিশ্বের দরবার তা তিনি প্রকাশ করেন। যুদ্ধের ঘোষণা দিয়েই জিয়াউর রহমান বসে থাকেন নি। প্রতক্ষ্যভাবে যুদ্ধে অংশগ্রহণ করে উনি দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখেন।
ফুটপাথে যারা আছেন, যারা শ্রমিক ভাই তাদের সকলকে বলতে চাই, কোথাও থেকে একটি টাকা মহানগর বিএনপি চাঁদা নেয় নাই। কারও দোকান, ব্যবসা প্রতিষ্ঠান আমরা বন্ধ করি না। আমরা কাউকে হুমকি দেই না। এই সকল কাজ যারা করে, শ্রমিক দলের কাজ হলো এই লোকদের প্রতিহত করা।
বিএনপির নামে কেউ যদি এই ধরণের কাজ করে, তবে তাদেরকে বেঁধে রেখে আমাদেরকে খবর দিবেন। আমরা তাদেরকে আইনের হাতে তুলে দেব। আমরা চাই নারায়ণগঞ্জের মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। বিএনপি এখনও ক্ষমতায় আসে নাই। যারা দলের নাম খারাপ করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। কোন সন্ত্রাস, সন্ত্রাসী, লুটেরা, চাঁদাবাজকে প্রশ্রয় দেবেন না।
উক্ত সমাবেশে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা শ্রমিক দলের সভাপতি আসলাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬১

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬১

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬১

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২৬