বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

‘জরিপ কখনো নির্বাচনে পার্থক্য গড়ে না,জরিপে জামায়াতের ভোট বাড়লেও নির্বাচনে জয়ী হবে বিএনপি : রুমিন ফারহানা

‘জরিপ কখনো নির্বাচনে পার্থক্য গড়ে না। জরিপে জামায়াতের ভোট বাড়লেও আসন্ন নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।’-সম্প্রতি এসব কথা বলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা। একটি টকশোতে উপস্থিত হয়ে জরিপ ও নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির এই নেত্রী। রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসবে যে যে দল যার যার পক্ষে তার তার মত […]

‘জরিপ কখনো নির্বাচনে পার্থক্য গড়ে না,জরিপে জামায়াতের ভোট বাড়লেও নির্বাচনে জয়ী হবে বিএনপি : রুমিন ফারহানা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৫ অক্টোবর ২০২৫, ১৩:২৭

‘জরিপ কখনো নির্বাচনে পার্থক্য গড়ে না। জরিপে জামায়াতের ভোট বাড়লেও আসন্ন নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।’-সম্প্রতি এসব কথা বলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা। একটি টকশোতে উপস্থিত হয়ে জরিপ ও নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির এই নেত্রী।

রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসবে যে যে দল যার যার পক্ষে তার তার মত করে কথা বলবে। আমরা অনেকগুলো জরিপ এর মধ্যে প্রকাশিত হতে দেখেছি। আপনারা লক্ষ্য করেছেন জরিপে যেই ফর্মুলা ইউজ করা হোক না কেন বা যেই সংগঠনেরই জরিপ হোক না কেন, বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে। সো এটা আসলে আমাদের আসন নিয়ে বা এতগুলো আসন আমরা পেতে যাচ্ছি এটা বলবার কোনো অর্থ নাই।

সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে প্রায় ৩১ শতাংশ মানুষ জামায়াতে ইসলামীকে সমর্থন করে। বিএনপিকে ভোট দেবে ৪১ শতাংশ। এই ৩১ শতাংশ বনাম ৪১ শতাংশ ব্যবধান প্রসঙ্গে রুমিন বলেন, জামায়াতের ব্যবধান কমেছে নিশ্চয়ই। যদি পিআর পদ্ধতি ধরেন তাহলে এই ব্যবধান খুব বেশি ব্যবধান না।

কিন্তু অতীতে যদি যান তাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন ২০০৮-এর নির্বাচনে যে পারসেন্টেজে ডিফারেন্স খুব বেশি ছিল না, কিন্তু আসন সংখ্যায় দেখা গেছে অনেক বেশি ডিফারেন্ট হয়ে যায়। ৪১ শতাংশ কিন্তু হিউজ। এত বেশি মানে পপুলার ভোট কিন্তু অতীতে অন্য কোন বড় দলের মধ্যে আমরা খুব বেশি দেখি না।

শুধু আটে বোধহয় ওটা আওয়ামী লীগ ছিল। কিন্তু এর আগে এরকম হয়নি। সো সেইদিক থেকে আপনি যদি বিবেচনা করেন আওয়ামী লীগ তো এই মুহূর্তে মাঠে নাই। কিন্তু আওয়ামী লীগের ভোটটা তো কোন না কোন পক্ষের কাছে যাবে। একটা অংশ কোথাও যাবে না ফরশিওর।

তারা নৌকা ছাড়া আর কোন প্রতীকেই ভোট দেবেন না। সেই অংশটাকে আমি বাদ দিলাম। বাকি যে অংশটা তারা হয়তো জামায়াতে কেউ ভোট দেবে, কেউ এনসিপিকে দেবেন হয়তো কিংবা কেউ হয়তো ধানের শীষে ভোট দেবেন। সো প্রত্যেকেরই কিন্তু তার তার রেশিও অনুযায়ী বেড়েছে।’

একটি জরিপে এগিয়ে থাকাই জামায়াতকে নির্বাচনে এগিয়ে রাখবে না উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘এখন জামাতের যে উল্লম্ফনটা আমরা লক্ষ্য করছি সেটা অনেকগুলো কারণে হতে পারে। তবে সকল জরিপেই কিন্তু এরকম উল্লম্ফন আমরা দেখি নাই।

কারণ একটা জরিপ অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি কোন এলাকায় সেই জরিপটি করছেন বা কোন বয়সের মানুষের মধ্যে জরিপ হচ্ছে। আপনি গ্রামে করছেন না শহরে করছেন সেটারও একটা প্রভাব আছে।

শিক্ষিত মানুষ নাকি কম শিক্ষিত মানুষের উপর জরিপ চালাচ্ছেন সেটার একটা প্রভাব আছে। প্রান্তিক মানুষের কাছে জরিপ করছেন নাকি সমাজের কোন সেকশন মানুষের উপর আপনি জরিপ করছেন সেটার একটা প্রভাব আছে।

একটা জরিপের আসলে অনেকগুলো ব্যাপার থাকে। এবং অনেক সময় দেখা যায় যে জরিপে যাই আসুক না কেন আসল খেলা যেটাকে নির্বাচন বলি আমরা, সেখানে গিয়ে অনেক কিছুই ওলট-পালট হয়ে যায়।’

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫১

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫১

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫১

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫১