জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে বাংলাদেশের মাটিতে ন্যায়বিচারের বড় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন,
“আজ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। এই রায়ের মাধ্যমে দেশের মাটিতে ন্যায়বিচার হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন আজ। শহীদদের বিদেহী আত্মা শান্তি পাবে। আমি রায়ে সম্পূর্ণ সন্তুষ্ট।”
তিনি আরও জানান, ট্রাইব্যুনালের বিচারকাজ চলমান থাকবে এবং ভবিষ্যৎ সরকারগুলোকেও এই বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় তিনি বলেন, রায়ের পর শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আবারও চিঠি পাঠানো হবে। ভারতের আশ্রয় প্রদানকে তিনি “নিন্দনীয় আচরণ” হিসেবে উল্লেখ করেন।
এর আগে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে দুইটিতে মৃত্যুদণ্ড এবং একটিতে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।