সোমবার, ১৩ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

জাতীয়

জুলাই হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনার বিচার হবে- আসিফ নজরুল

মোখলেছুর রহমান ( ঢাকা প্রতিনিধি): আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি নজরুল আমাদের জাতীয় কবি কিন্তু জাতীয় কবিকে যেভাবে চর্চা করতে হয়, তুলে ধরতে হয় সেই ছাপ কোথাও দেখিনি। আমার সারাজীবন সবচে বেশি দেখেছি রবীন্দ্র চর্চা। রেডিও, টেলিভিশনে গান, নাচ, কবিতা সবকিছুতেই রবীন্দ্রনাথ আমাদের রাজনৈতিক, সামাজিক জীবনে নজরুল বেশি প্রাসঙ্গিক। “২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল” শীর্ষক […]

নিউজ ডেস্ক

১৯ নভেম্বর ২০২৪, ২২:৫৬

মোখলেছুর রহমান ( ঢাকা প্রতিনিধি):

আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি নজরুল আমাদের জাতীয় কবি কিন্তু জাতীয় কবিকে যেভাবে চর্চা করতে হয়, তুলে ধরতে হয় সেই ছাপ কোথাও দেখিনি। আমার সারাজীবন সবচে বেশি দেখেছি রবীন্দ্র চর্চা। রেডিও, টেলিভিশনে গান, নাচ, কবিতা সবকিছুতেই রবীন্দ্রনাথ

আমাদের রাজনৈতিক, সামাজিক জীবনে নজরুল বেশি প্রাসঙ্গিক। “২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব কথা বলেন।

আমারা বিদ্রোহ করি। এমন একটি বিপ্লবী জাতি, বিদ্রোহী জাতি।আমরা যখন আশা হারিয়ে ফেলেছিলাম তখন নজরুলকে ধারণ করে আমাদের সন্তানেরা জীবন বাজি রেখে বুক পেতে দিয়েছে। আমাদের তরুণেরা জেগে উঠেছিল বলেই রাত চলে গেছে। তবে এই রাত একেবারে যায়নি। এই রাত যারা এনেছিল তাদের বিচার করা হবে।

চারদিকে ষড়যন্ত্র চলছে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আনন্দের মাধ্যমে নজরুলকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে । আর এভাবেই নজরুল আমাদের জাতীয় জীবনের সাথে জড়িয়ে থাকবেন।

স্বাগত বক্তব্য প্রদানকালে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বলেন, গত ১৬ বছর নজরুল আমাদের ছিল না। ২৪ এর গণঅভ্যুত্থানে দেয়ালে দেয়ালে নজরুলের গান, কবিতা আমাদের অনুপ্রাণিত করেছে। গণঅভ্যুত্থানে শহিদ ওমর ফারুক নজরুলের চির উন্নত মম শির লিখেই বের হয়েছিলেন এবং ১৯ জুলাই শহিদ হয়েছেন। নজরুল আমাদের শিরকে উন্নত রাখার প্রেরণা জুগিয়েছেন।

আলোচনায় অংশ নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, নজরুলের মতো বহুমাত্রিক লেখক বাংলাসাহিত্যে আর পাওয়া যাবে না। তাঁকে আমরা বিভিন্নভাবে দেখি। লেটো গানের নজরুল, কবি, সাহিত্যিক, অনুবাদক, শিল্পী, গীতিকার, গায়ক নজরুল।

বিদ্রোহী কবি হিসেবে নজরুলকে সবাই জানি কিন্তু মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন সেটা যেন আমরা ভুলে না যাই। নজরুল মানেই যুদ্ধ ঘোষণা। বৃটিশ সাম্রাজ্যবাদ,বৈষম্য, নিপীড়ন সবকিছুতেই নজরুল উপস্থিত। এজন্য জুলাই বিপ্লবে নজরুল এত প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন তিনি।

কবি আব্দুল হাই শিকদার বলেন,

রবীন্দ্রনাথ ঠাকুর, আবুল কালাম শামসুদ্দিন সেই সময়ে নজরুলকে চিনতে পেরেছিলেন কিন্তু আমাদের চিনতে সময় লাগলো। নজরুল সাম্যের কবি, প্রেমের কবি, দ্রোহের কবি, বিদ্রোহী কবি। নারী মুক্তির কবিও নজরুল।
আমাদের দেশে রবীন্দ্রনাথ যেভাবে চর্চা হয়েছে নজরুল সেভাবে হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে নজরুলকে ব্যাপক পরিসরে পাঠ্য করার আহবান জানিয়েছেন তিনি।

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল পর্যটন চালু করা, ওয়েবসাইট তৈরি করা, নজরুলের বই বিভিন্ন ভাষায় অনুবাদ করা ও পৃথিবীর বিভিন্ন দেশে নজরুল ইনস্টিটিউট করার প্রস্তাব তুলে ধরেন। নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি এই বিষয়টি সংবিধানে যুক্ত করার বিষয়ে মন্তব্য করেন তিনি।

সংবিধান সংস্কার কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান বলেন, ১৫ বছর নজরুলকে সরিয়ে রাখা হয়েছে। নজরুল মানেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। গণঅভ্যুত্থান চলাকালীন আমরা প্রত্যেকেই নজরুল হয়ে উঠেছি। আবু সাইদকে নজরুল বলে আখ্যা দেন তিনি।

নতুন বাংলাদেশে বিভিন্নভাবে নজরুলকে সামনে আনতে হবে। নজরুল মানেই অসাম্প্রদায়িকতা। এই মুহূর্তে সাংস্কৃতিক লড়াই জরুরি হয়ে পড়েছে এবং নজরুলকে সামনে এনেই এই লড়াই চালিয়ে যেতে হবে।
সংস্কৃতি অনুষ্ঠানে গান পরিবেশন করেন ড. নাশিদ কামাল ও রেবেল ব্র্যান্ড, কবিতা আবৃত্তি করেন টিটো মুন্সি ও শরীফ ওসমান বিন হাদী।

জাতীয়

মাদ্রাসা ছাত্ররা ভালোভাবে কোরআন শেখেনি বলেই আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছিনা : শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থার নানা সীমাবদ্ধতা তুলে ধরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, মাদরাসা থেকে পাস করা অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে না পারায় ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। বুধবার সিলেটে এক মতবিনিময় সভায় তিনি জানান, প্রায় ৯ হাজার […]

নিউজ ডেস্ক

১৫ এপ্রিল ২০২৬, ১৮:০৮

দেশের শিক্ষা ব্যবস্থার নানা সীমাবদ্ধতা তুলে ধরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, মাদরাসা থেকে পাস করা অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে না পারায় ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।

বুধবার সিলেটে এক মতবিনিময় সভায় তিনি জানান, প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক পদ খালি থাকলেও উপযুক্ত প্রার্থী পাওয়া যাচ্ছে না। তার মতে, অনেক শিক্ষার্থী কোরআনের যথাযথ জ্ঞান অর্জন করতে পারছে না এবং কওমি ধারার শিক্ষার্থীদের স্বীকৃত সমমানের ডিগ্রির অভাবও একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার এই সমস্যা দীর্ঘদিনের এবং এটি একদিনে তৈরি হয়নি। তিনি শিক্ষা সংস্কারে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর সময়কার শিক্ষা উন্নয়নের কথাও উল্লেখ করেন।

নৈতিক শিক্ষার ঘাটতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি। তার মতে, পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর জোর না দিলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়।

এই প্রেক্ষাপটে তিনি শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন এবং যোগ্য শিক্ষক তৈরি ও নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যেকেউ অংশ নিতে পারবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যেকেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (০৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিউজ ডেস্ক

০৯ জুন ২০২৬, ১২:৩৬

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যেকেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (০৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং দেশের ঔষধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং সদস্য সচিব থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। একই সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় […]

নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ জুলাই ২০২৬, ১১:৪২

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং দেশের ঔষধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং সদস্য সচিব থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব।

একই সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ২১ জুন ২০২৬ তারিখে জারি করা আগের ২২ সদস্যের পরিষদ বাতিল করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, পরিষদ বছরে অন্তত দুইবার সভা করবে। প্রয়োজন হলে অতিরিক্ত সভা আয়োজন এবং বিশেষজ্ঞ সদস্য কো-অপ্ট করার সুযোগও থাকবে।

পরিষদে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, ফার্মেসি কাউন্সিল, এফবিসিসিআই, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির প্রতিনিধিরাও সদস্য হিসেবে রয়েছেন।

জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ সরকারের কাছে জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন, দেশীয় ঔষধ শিল্পের উন্নয়ন, অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা হালনাগাদ, ঔষধ উৎপাদন, আমদানি ও রপ্তানি-সংক্রান্ত নীতিগত বিষয়ে পরামর্শ দেবে।

পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সুপারিশ প্রদানেও পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।