শনিবার, ২৭ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

জাতীয়

দগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকারের ব্যতিক্রমী উদ্যোগ, ১৭ বিদেশি চিকিৎসক দেশে

২০১০ সালের ৩ জুন রাতে রাসায়নিকের গুদামে রক্ষিত দাহ্য পদার্থের কারণে পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীতে ভয়াবহ আগুনে ঝরে যায় ১২৪টি প্রাণ। সে সময় আহত হয় কয়েক শতাধিক মানুষ। এ ঘটনায় দেশিয় ডাক্তার দিয়েই চলছিলো আহতদের চিকিৎসা। কিন্তু রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দূর্ঘটনায় আহতদের চিকিৎসায় বর্তমান সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব […]

দগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকারের ব্যতিক্রমী উদ্যোগ, ১৭ বিদেশি চিকিৎসক দেশে

দগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকারের ব্যতিক্রমী উদ্যোগ, ১৭ বিদেশি চিকিৎসক দেশে

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৫, ১৯:৪২

২০১০ সালের ৩ জুন রাতে রাসায়নিকের গুদামে রক্ষিত দাহ্য পদার্থের কারণে পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীতে ভয়াবহ আগুনে ঝরে যায় ১২৪টি প্রাণ। সে সময় আহত হয় কয়েক শতাধিক মানুষ। এ ঘটনায় দেশিয় ডাক্তার দিয়েই চলছিলো আহতদের চিকিৎসা।

কিন্তু রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দূর্ঘটনায় আহতদের চিকিৎসায় বর্তমান সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। সরকারের এমন আন্তরিকতাকে স্বাগত জানিয়েছেন দেশের সচেতন মানুষ।

আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে ২ জন ডাক্তার ২ জন নার্স এবং ভারত থেকে দুইজন বার্ন ও ট্রমা চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক এবং একজন প্রশিক্ষিত নার্স আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১-১২ টার মধ্যে চায়না থেকে ৫ জন এবং সিঙ্গাপুর থেকে ৫ জন বার্ণ সার্জন এসে দেশে পৌঁছেছেন। বিদেশ থেকে আসা ডাক্তাররা হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠেছেন। জাতীয় বার্ণ এন্ড সার্জারি ইনস্টিটিউট কাছে হওয়ায় তাদেরকে ইন্টার কন্টিনেন্টালে থাকার ব্যবস্থা করে দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এর আগে গত মঙ্গলবার মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় এসেছেন।

বুধবার আরও তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসেছেন। তারা হলেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব খন্দকার রবিউল ইসলাম বলেন, সিঙ্গাপুর এবং চীন থেকে আসা মেডিকেল টিমকে বিমানবন্দর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছিয়ে দেয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে তারা আহতদের চিকিৎসা দেয়া শুরু করবেন।

আসার সময় তারা বেশ কিছু উন্নতমানের সরঞ্জামাদি নিয়ে এসেছেন বলেও তিনি জানান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আহত শিক্ষার্থীদেরকে সুস্থ্য করে তোলার জন্য প্রয়োজনে বিদেশ থেকে আরো চিকিৎসক আনার পরিকল্পনার কথা জানান।

বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে যারা এসেছেন তারা হলেন, ড. জু ইয়ংজি, ওয়ে গুইরু, তান কি ইউয়েন, অং জোলিন এবং ইরিনি অং মেই জিন।

চীন থেকে যারা এসেছেন তারা হলেন, লিও সুহুয়া, ইয়ান ফেই, লি জে, জাহাং জিলিন এবং লিও হুয়ান।

বিদেশ থেকে যে সব বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন তাদের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. অধ্যাপক নাসির উদ্দিন।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, বিদেশ থেকে যারা এসেছেন তারা অনেক প্রশিক্ষিত ডাক্তার। আমাদের নিজস্ব ডাক্তার এবং বিদেশী ডাক্তারদের সমন্বয়ে আহতদের চিকিৎসা সুন্দরভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিঙ্গাপুরের চিকিৎসকরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ, পরামর্শ ও প্রয়োজনে তারা সরাসরি চিকিৎসা কার্যক্রমেও অংশ নিচ্ছনে। আমাদের চিকিৎসার সঙ্গে তারা একমত। তবে কিছু কিছু ক্ষেত্রে তারা পরামর্শ দিচ্ছেন। তারা কতদিন থাকবেন সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তারা যতদিন চান যুক্ত থাকতে পারেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই ট্রাজেডিতে এ পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় ২ শতাধিক। তবে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ৫১ জন, যাদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৪০ জন।

সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মালেকা পারভীন বলেন, আমাদের দেশিয় এবং বিদেশি ডাক্তাররা মিলে নিশ্চয়ই আহতদেরকে সুস্থ্য করে তুলবেন। বিদেশি ডাক্তার আমন্ত্রণ করে এনে উন্নত চিকিৎসা নিশ্চিত করা নিঃসন্দেহে একটি ভালো কাজ হয়েছে।

তিনি বলেন, বিদেশি চিকিৎসকরা সেবা দিতে আসায় আহতদের মানসিকতা চাঙ্গা হবে যেটা চিকিৎসার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সরকারকে গোটা জাতি আজ সাধুবাদ জানাচ্ছে।

ঢাকার ব্যবসায়ী শরিফুর রহমান বলেন, আহতদের চিকিৎসায় সরকারের আন্তরিকতায় আমরা মুগ্ধ। আমাদের সন্তানরা ভালো হয়ে উঠবে এমন স্বপ্ন আমরা দেখছি। সরকার এ ভাবে আমাদের সকল বিপদে তড়িৎ সিদ্ধান্ত নিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চলতি বছরের এপ্রিল মাসে মানসম্মত স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষমতা বৃদ্ধি, বিশেষ জ্ঞান বিনিময় এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে বাংলাদেশ সিঙ্গাপুরের সহায়তা চেয়েছে বাংলাদেশ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে। দুর্ঘটনার পর আহতদের চিকিৎসায় এই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের পাঠানো কেস রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসক দলটি বাংলাদেশে আসছে।

এদিকে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স¤প্রতি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের জন্য সর্বাত্মক চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছিলেন। তার ঘোষণার পর দ্রুত উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে মেডিকেল দল পাঠানোর ব্যবস্থা করে।

বাংলাদেশ সরকার ভারতীয় চিকিৎসকদের এই মানবিক সহায়তা উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে যে, দুই দেশের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টায় দগ্ধদের উন্নত ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

জাতীয়

মাদ্রাসা ছাত্ররা ভালোভাবে কোরআন শেখেনি বলেই আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছিনা : শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থার নানা সীমাবদ্ধতা তুলে ধরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, মাদরাসা থেকে পাস করা অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে না পারায় ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। বুধবার সিলেটে এক মতবিনিময় সভায় তিনি জানান, প্রায় ৯ হাজার […]

নিউজ ডেস্ক

১৫ এপ্রিল ২০২৬, ১৮:০৮

দেশের শিক্ষা ব্যবস্থার নানা সীমাবদ্ধতা তুলে ধরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, মাদরাসা থেকে পাস করা অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে না পারায় ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।

বুধবার সিলেটে এক মতবিনিময় সভায় তিনি জানান, প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক পদ খালি থাকলেও উপযুক্ত প্রার্থী পাওয়া যাচ্ছে না। তার মতে, অনেক শিক্ষার্থী কোরআনের যথাযথ জ্ঞান অর্জন করতে পারছে না এবং কওমি ধারার শিক্ষার্থীদের স্বীকৃত সমমানের ডিগ্রির অভাবও একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার এই সমস্যা দীর্ঘদিনের এবং এটি একদিনে তৈরি হয়নি। তিনি শিক্ষা সংস্কারে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর সময়কার শিক্ষা উন্নয়নের কথাও উল্লেখ করেন।

নৈতিক শিক্ষার ঘাটতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি। তার মতে, পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর জোর না দিলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়।

এই প্রেক্ষাপটে তিনি শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন এবং যোগ্য শিক্ষক তৈরি ও নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যেকেউ অংশ নিতে পারবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যেকেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (০৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিউজ ডেস্ক

০৯ জুন ২০২৬, ১২:৩৬

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগসহ যেকেউ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (০৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয়

মায়ের গলিত লাশ উদ্ধার, মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে: আমার মা সিজোফ্রেনিয়ার রোগে আক্রান্ত

গত ৩১ মে রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে উদ্ধার হওয়া ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ। তার মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনার মধ্যে মুখ খুললেন নিহতের ছোট ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক একেএম আশিকুর রহমান। তিনি পরিবারের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন তথ্যকে মিথ্যা বলে দাবি করেছেন। বুধবার (৩ জুন) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এই […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ১১:১৯

গত ৩১ মে রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে উদ্ধার হওয়া ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ। তার মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনার মধ্যে মুখ খুললেন নিহতের ছোট ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক একেএম আশিকুর রহমান। তিনি পরিবারের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন তথ্যকে মিথ্যা বলে দাবি করেছেন।

বুধবার (৩ জুন) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এই দাবি করেন।

৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ গত ৩১ মে রাতে উদ্ধার করে পুলিশ। তিনি মেয়ে ফাতিমা নাসরীন সুলতানার সঙ্গে বসবাস করতেন। মরদেহ উদ্ধারের পর বাসার অস্বাস্থ্যকর পরিবেশ এবং বৃদ্ধার শারীরিক অবস্থার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। বৃদ্ধার এক ছেলে মোংলা স্থলবন্দরের যুগ্ম সচিব। আরেক ছেলে বুয়েটের শিক্ষক। তারা মায়ের কাছে থাকতেন না।

নিহতের ছেলে বুয়েটের অধ্যাপক একেএম আশিকুর রহমান বলেন, মায়ের মৃত্যুতে পরিবার এমনিতেই মানসিক আঘাতের মধ্যে রয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার তাদের আরও বিপর্যস্ত করে তুলেছে। মায়ের অবহেলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় মা তার সঙ্গেই ছিলেন। করোনাকালেও তিনি মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন। ২০২৪ সাল থেকে মা তার মেয়ের সঙ্গে থাকছিলেন।

তিনি জানান, তাদের বাবা মো. আবুল কাশেম ২০০৮ সালে মারা যান। ২০১৭ সালে ফাতিমা নাসরীনের স্বামীর মৃত্যুর পর তিনি একাই মায়ের দেখাশোনা করছিলেন। ফাতিমা নাসরীনের কোনো সন্তান নেই। তার মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে সন্দেহপ্রবণতা ছিল, যা সিজোফ্রেনিয়ার উপসর্গের সঙ্গে কিছুটা মিল রয়েছে।

একইভাবে স্বামী হারানোর পর তার বোনও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে তিনি মনে করেন। তবে তাদের কাউকেই কখনো আনুষ্ঠানিকভাবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে নেওয়া হয়নি।

বাসার অস্বাস্থ্যকর পরিবেশ সম্পর্কে আশিকুর রহমান বলেন, তার বোন বাইরের গৃহকর্মী রাখতে চাইতেন না। তিনি নিজে কয়েকবার সহায়তার চেষ্টা করলেও তা স্থায়ী হয়নি। এছাড়া মাও অন্যের হস্তক্ষেপ পছন্দ করতেন না। ঘটনার দিন, ৩১ মে বিকেলে ফাতিমা নাসরীন ফোন করে জানান, মায়ের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এরপর নার্স ডাকা, পুলিশকে অবহিত করা এবং পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় বলে জানান তিনি।

অন্যদিকে নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার প্রক্রিয়ার সময় উপস্থিত থাকা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) শামছুর রহমান জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গিয়ে তিনি বাসাটিকে বসবাসের অনুপযোগী অবস্থায় দেখতে পান। তার দাবি, মরদেহের ডান চোখ ও পিঠে পোকা ছিল। তবে আশিকুর রহমান এ দাবি অস্বীকার করেছেন।

এদিকে পচনধরা মরদেহ উদ্ধারের ঘটনায় মায়ের প্রতি অবহেলার দায়ে ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আনিসুর রহমানকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির জানান, বৃদ্ধা তার মেয়ের বাড়িতে থাকতেন। একটি কক্ষে মা ও আরেকটি কক্ষে মেয়ে। রোববার বৃদ্ধার মেয়ে তাকে ডাকতে যান। সাড়া না পেয়ে তিনি একজন নার্সকে ডেকে আনেন।

তিনি ভেবেছিলেন, মা হয়তো অসুস্থ। পরে ওই নার্স রুমে ঢুকে দেখতে পান, বৃদ্ধা মারা গেছেন এবং শরীরে পচন ধরে মাংস খুলে বিছানায় পড়ে আছে। নার্স তাৎক্ষণিক বাইরে এসে লোকজনকে জানান। স্থানীয়রা ৯৯৯-এ কল দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তিনি আরও জানান, বৃদ্ধার মেয়েকে দেখে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। মা ঘরে মরে পচে আছে, অথচ নাকে কোনো গন্ধ পাননি তিনি। বিষয়টি পুলিশকে ভাবিয়ে তুলছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।