‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছেছেন। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় তিনি ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে তাঁকে স্বাগত জানান। এ সময় উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের অনেকেও হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।
এর আগে গত ১২ মে প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়।