বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

হিজবুল্লাহর মিডিয়া শক্তি বেদনাদায়ক বলে ইসরাইলের স্বীকারোক্তি

আন্তর্জাতিক ইস্যুতে বিশেষজ্ঞ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহারকারীরা লেবাননে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ আল নাবুলসিকে শহীদ করার জন্য ইহুদিবাদী শাসকগোষ্ঠীর পদক্ষেপকে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর মিডিয়া অপারেশনের বেদনাদায়ক কার্যক্রমের লক্ষণ হিসেবে আখ্যায়িত করেছেন। রোববার ইহুদিবাদী ইসরাইলের হামলায় লেবাননের হিজবুল্লাহর মিডিয়া সম্পর্কিত বিভাগের প্রধান এবং সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ আফিফ আল নাবুলসি […]

নিউজ ডেস্ক

২০ নভেম্বর ২০২৪, ০৯:১১

আন্তর্জাতিক ইস্যুতে বিশেষজ্ঞ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহারকারীরা লেবাননে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ আল নাবুলসিকে শহীদ করার জন্য ইহুদিবাদী শাসকগোষ্ঠীর পদক্ষেপকে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর মিডিয়া অপারেশনের বেদনাদায়ক কার্যক্রমের লক্ষণ হিসেবে আখ্যায়িত করেছেন।

রোববার ইহুদিবাদী ইসরাইলের হামলায় লেবাননের হিজবুল্লাহর মিডিয়া সম্পর্কিত বিভাগের প্রধান এবং সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ আফিফ আল নাবুলসি শহীদ হন।

পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, শহীদ মোহাম্মদ আফিফ আল নাবুলসি যিনি লেবাননে “হাজ মুহাম্মদ” নামে পরিচিত ছিলেন তিনি ১৯৮৩ সালে হিজবুল্লাহ আন্দোলনে যোগ দেন এবং হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে তিনি পরিচিতি পান। প্রথম থেকেই তিনি হিজবুল্লাহ আন্দোলনের কাঠামো গঠনে কার্যকর ভূমিকা পালন করেছিলেন এবং সময়ের সাথে সাথে তিনি হিজবুল্লাহর অন্যতম প্রধান ব্যক্তিত্বে পরিণত হন।

২০১৪ সালে শহীদ আফিফ হিজবুল্লাহর মিডিয়া রিলেশন অফিসারের পদে নিযুক্ত হন এবং একজন মিডিয়া সমন্বয়ক হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে হিজবুল্লাহর আন্দোলনের বার্তা বিশেষ করে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সঙ্কট ও সংঘাত চলার সময়ে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০২৩ সালের ৭ অক্টোবরের এর পর ইহুদিবাদী শাসকদের মাধ্যমে সংঘটিত অপরাধযজ্ঞের সময় শহীদ আফিফ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি হিজবুল্লাহর দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে তার দল মুসলিম দেশগুলির পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর হামলা তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহৃ শহীদ হওয়ার পর লেবাননের হিজবুল্লাহর মিডিয়া প্রধান প্রতিদিনই সংবাদ সম্মেলন করে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আসছিলেন।

শহীদ আফিফ সম্প্রতি ইহুদিবাদী শাসকগোষ্ঠীর হুমকিকে চ্যালেঞ্জ করে একটি সংবাদ সম্মেলনে বলেছেন: আমরা হামলাকে ভয় পাই না, আমাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ নেই। আমাদের ইচ্ছা দৃঢ় এবং আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হাতে মোহাম্মদ আফিফের শাহাদত বিশিষ্ট ব্যক্তিসহ এক্স চ্যানেলের ইরানি ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক প্রতিক্রিয়া এসেছে।

মোহাম্মদ আফিফ আল নাবুলসির শাহাদাতের প্রতিক্রিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পীকারের রাজনৈতিক ও মিডিয়া বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাইদ আহদিয়ান আফিফির শাহাদাতের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, হিজবুল্লাহ আর লেবাননের ভিতরে সীমাবদ্ধ নেই বরং হিজবুল্লাহর পতাকা বিশ্বের বিভিন্ন অংশে গর্বের সাথে উড়ানো হচ্ছে।

ইরানের সাবেক সংস্কৃতি ও ইসলামিক দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রী সাইয়্যেদ মোহাম্মদ হোসেইনি এবং ইরানি ফুটবলার মেহেদি তোরাবি অন্যান্য বিশিষ্ট ইরানি এক্স ব্যবহারকারীদের মধ্যে রয়েছেন যারা হিজবুল্লাহর মিডিয়া প্রধানের শাহাদাতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

শহীদ মোহাম্মদ আফিফ আল নাবুলসিকে একজন সাহসি মুজাহিদ হিসেবে পরিচয় করিয়ে মোহাম্মদ হোসেইনি বলেন, তিনি লেবাননের সাহসী পুরুষ ও নারীদের প্রতিরোধের উচ্চ কণ্ঠস্বর এবং প্রতিক।

ইরানী ফুটবল খেলোয়াড় মেহেদি তোরাবি এক্সে এ সম্পর্কে লিখেছেন, তিনি তার নিজের কণ্ঠে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নানা অপরাধযজ্ঞের বর্ণনাকারী ছিলেন।

আন্তর্জাতিক বিষয়ের একজন বিশেষজ্ঞ মোহাম্মদ মাহদি রহিমি এক্স সোশ্যাল নেটওয়ার্কে আরেকটি বার্তায় লিখেছেনন, মোহাম্মদ আফিফকে হত্যা করার জন্য ইহুদিবাদী শাসনের বারবার প্রচেষ্টা এই শাসনের বিরুদ্ধে হিজবুল্লাহর মিডিয়া কার্যক্রমের বেদনাদায়ক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে।#

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪২

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪২

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪২