ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের ‘বৈধ অধিকার ও দায়িত্ব’। তিনি বলেছেন, এ ঘটনার জবাবে ‘সব ধরনের শক্তি প্রয়োগ’ করা হবে।
রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
বক্তব্যে পেজেশকিয়ান বলেন, এই ঘটনার পরিকল্পনাকারী ও দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে ইরান তার আইনসিদ্ধ দায়িত্ব হিসেবে বিবেচনা করে। তিনি জোর দিয়ে বলেন, এ দায়িত্ব পালনে রাষ্ট্র তার সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করবে।
এ সময় তিনি গভীর শোক প্রকাশ করেন এবং নিহত সর্বোচ্চ নেতার পরিবারের সদস্য ও দেশবাসীর প্রতি সমবেদনা জানান।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?