সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে বিশেষ উদ্যোক্তা মেলা

রাফি হোসেন কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘উদ্যোক্তা উন্নয়ন কোর্সের’ অংশ হিসেবে একটি উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে উক্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ মেলার আয়োজন করা হয়। মেলা পরিদর্শন করে জানা যায়, এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে এসে বাস্তব ব্যবসায়িক […]

কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে বিশেষ উদ্যোক্তা মেলা

ফাইল ছবি

প্রতিনিধি ডেস্ক

২৫ নভেম্বর ২০২৫, ১৯:৫৩

রাফি হোসেন কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘উদ্যোক্তা উন্নয়ন কোর্সের’ অংশ হিসেবে একটি উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উক্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ মেলার আয়োজন করা হয়।

মেলা পরিদর্শন করে জানা যায়, এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে এসে বাস্তব ব্যবসায়িক ধারণা তৈরি, পরিকল্পনা ও উপস্থাপনের অভিজ্ঞতা অর্জন করতে পারছে। সাতটি দলীয় স্টলে প্রায় ৫৩ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন এবং তাদের নিজ নিজ ব্যবসায়িক ধারণা উপস্থাপন ও নিজেদের পণ্য বিক্রি করেন।

পণ্যের মধ্যে ছিলো- বিভিন্ন ধরনের খাবার, জুয়েলারি, রূপচর্চার পণ্যসহ আরো অনেক কিছু। মেলায় ক্রেতা হিসেবে এসেছেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরাও এসে পণ্য ক্রয় করেছেন বলে দেখা যায়।

দলীয় স্টলে অংশ নেওয়া ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মংক্যএ মারমা বলেন, “আমরা প্রথমবারের মতো কুবিতে পাহাড়ি খাবার আনার চেষ্টা করেছি খুব মানসম্মত এবং সুলভ মূল্যে। আমাদের এই সেমিস্টারে উদ্যোক্তা উন্নয়ন কোর্সের অংশ হিসেবে একটি ছোট ব্যবসা চালু করতে হচ্ছে,

তার পরিপেক্ষিতে আমাদের যে ঐতিহ্য, আমাদের আদিবাসীদের যে খাবার সেগুলো আনার চেষ্টা করেছি। চিকেন স্টিক, ব্যাম্বু চিকেন, চিকেন লাকসু ইত্যাদি মেনুতে রাখার চেষ্টা করেছি। এ ধরনের খাবারের চাহিদা থাকার কারণে আমরা ক্রেতাদের থেকে ভালোই সাড়া পাচ্ছি।”

আরেক শিক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, “এটা আমাদের কোর্সের অংশ হলেও আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের পুথিগত যে বিদ্যা, সেটাকে আমরা বাস্তবে প্রয়োগ করতে পেরেছি এই প্রোগ্রামটার মাধ্যমে। কীভাবে একটি ছোট বিজনেস দাঁড় করানো যায়, ভবিষ্যতে এটা আমাদের অনেক কিছু শেখাবে। বর্তমানে চাকরির বাজার খুবই কঠিন। সেক্ষেত্রে কীভাবে ছোট একটা বিজনেস দিয়ে টিকে থাকতে পারব, সেটাও আমরা শিখছি এখান থেকে।”

উদ্যোক্তা উন্নয়ন কোর্সের শিক্ষক সহকারী অধ্যাপক তমা সাহা বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদেরকে বাস্তব জীবনের সাথে পরিচিত করানো। সেই ধারণাকে বাস্তবে রূপদান করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকি। আমি চিন্তা করেছিলাম কিভাবে কোর্সটাকে শিক্ষার্থীদের সামনে আরো প্রাণবন্তভাবে উপস্থাপন করা যায়

সেই ধারণা থেকেই  আমরা এই মেলার আয়োজন করেছি। উদ্যোক্তা উন্নয়ন কোর্সের প্রধান লক্ষ্য হলো উদ্যোক্তা তৈরি করা। আর উদ্যোক্তা তৈরি করতে হলে অবশ্যই আমাদের পাবলিক প্লাটফর্মে কাজ করতে হবে। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি, কিভাবে বা কতটুকু পরিমাণে মুনাফা করলে আমরা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হব না।’

মেলায় পরিদর্শনে এসে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এমদাদুল হক বলেন, “ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন কোর্সের অংশ হিসেবে যে মেলার আয়োজন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি মনে করি, এ ধরনের আয়োজন ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে।”

‎তিনি আরও বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন পণ্য উদ্ভাবন বা ক্ষুদ্র ব্যবসা পরিচালনার বিভিন্ন ধাপ যেমন: আইডিয়া জেনারেশন, কনসেপ্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বিজনেস অ্যানালাইসিস ইত্যাদি প্রয়োগিকভাবে শেখার সুযোগ পাবে। আমি বিশ্বাস করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করা হলে তরুণদের আংশিক বেকারত্ব কমবে।”

উল্লেখ্য, প্রতিবছর ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তাদের উদ্যোক্তা উন্নয়ন কোর্সের অংশ হিসেবে এ মেলা আয়োজন করে থাকে।

শিক্ষাঙ্গন

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮। জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট […]

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ০০:৩৯

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮।

জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট করা হয়। এর পর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে কল করে তাকে নানাভাবে বাজে কথা বলা ও হুমকি প্রদান করা হচ্ছে। বাসা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় তিনি নিজের বাসভবনে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন। সার্বিক নিরাপত্তা ও বিষয়টির আইনি প্রতিকার চেয়ে তিনি শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন।

এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টির সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ […]

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরীক্ষার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল।

তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র প্রস্তুতের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় সেগুলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব এলাকায় বন্যা বা প্রশাসনিক কারণে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তাই আন্দোলনের পরিবর্তে সবাইকে পড়ার টেবিলে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শিক্ষাঙ্গন

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম বারের মতো উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। রবিবার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা […]

নিউজ ডেস্ক

২৮ জুন ২০২৬, ২২:২০

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম বারের মতো উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

রবিবার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক শেখ মাহমুদুল হাসানকে উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হল।

যোগদানের তারিখ থেকে তিনি চার বছর মেয়াদে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, প্রজ্ঞাপনটি আমি হাতে পেয়েছি। আমার এখানে কিছু কাজ বাকি আছে। এগুলো শেষ করে আজকে বা কালকের মধ্যে আমি যবিপ্রবিতে জয়েন করবো। 

উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন( আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে শিক্ষকতা শুরু করেন।