রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

সাধারণ শিক্ষার্থীর ব্যানারে রাবি ছাত্রদলের মানববন্ধন

‎রাবি প্রতিনিধি: মো. আতিকুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টা ৪৫ মিনিটে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‎এতে হামলার ঘটনায় ছাত্রদল, শিবির ও রাকসুর সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ তুলে জড়িতদের বিচারের […]

সাধারণ শিক্ষার্থীর ব্যানারে রাবি ছাত্রদলের মানববন্ধন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ জুলাই ২০২৬, ০১:১৯

‎রাবি প্রতিনিধি: মো. আতিকুর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (২৯ জুলাই) বেলা ১১টা ৪৫ মিনিটে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎এতে হামলার ঘটনায় ছাত্রদল, শিবির ও রাকসুর সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ তুলে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

‎দাবিগুলো হলো—ছাত্রত্ব বাতিল, গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা; হামলায় জড়িত রাকসু প্রতিনিধিদের পদ থেকে অপসারণ ও বহিষ্কার; প্রক্টর অফিসে শিক্ষার্থীকে মারধরের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা;

নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে ওঠা অভিযোগের স্বচ্ছ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা; এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও সহিংসতামুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ।

‎মানববন্ধনে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থী ও তাদের ন্যায্য আন্দোলনের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম।

বর্তমানে সাংবাদিকদের প্রতি যে হুমকি ও ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‎সাংবাদিকদের প্রতি আহ্বান থাকবে, আপনারা সতর্ক থাকবেন এবং কোনো ধরনের হুমকির মুখে পড়লে আইনের আশ্রয় নেবেন। আমরা বিশ্বাস করি, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আইন কার্যকর ভূমিকা পালন করবে।

‎সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রসংগঠন ও প্রশাসনের প্রতি আহ্বান জানাই, তারা যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার এই দাবিতে ছাত্রদল সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।

‎রাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের নিরাপত্তা, সম্মান এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার ঐতিহ্যের প্রতি তিনি শ্রদ্ধা জানান। সম্প্রতি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উদ্দেশে

করা অনাকাঙ্ক্ষিত মন্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা শুধু পেশাগত দায়িত্ব পালন করেন না, তারা এ বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের মতো তারাও এই ক্যাম্পাসের অংশ।

‎তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী নগরীতে কর্মরত অনেক সাংবাদিকই বিশ্ববিদ্যালয়ের বর্তমান বা সাবেক শিক্ষার্থী। তারা পেশাগত নীতিমালা ও সাংবাদিকতার নৈতিকতা অনুসরণ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দায়িত্ব পালন করেন। কোনো সংবাদ কারও পছন্দ না হলেও সাংবাদিকদের হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন করা বা ব্যক্তিগতভাবে আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি আরও বলেন, কোনো সংবাদ নিয়ে আপত্তি বা ভিন্নমত থাকলে তা যুক্তি, তথ্য ও প্রমাণের ভিত্তিতে সাংবাদিকদের সামনে তুলে ধরা উচিত। গণমাধ্যমকে এড়িয়ে বা সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্যকে আড়াল করা সম্ভব নয়।

তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি নিজেদের অবস্থান সঠিক বলে বিশ্বাস করেন, তাহলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য-প্রমাণসহ নিজেদের বক্তব্য উপস্থাপন করুন।

মানববন্ধনে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মিঠু, সাধারণ সম্পাদক, সর্দার জহুরুল সহ প্রায় শতাধিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শিক্ষাঙ্গন

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮। জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট […]

সার্বিক নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি করেন ঢাবি শিক্ষিকা মোনামি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ০০:৩৯

ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন। তার দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮।

জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট করা হয়। এর পর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে কল করে তাকে নানাভাবে বাজে কথা বলা ও হুমকি প্রদান করা হচ্ছে। বাসা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় তিনি নিজের বাসভবনে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন। সার্বিক নিরাপত্তা ও বিষয়টির আইনি প্রতিকার চেয়ে তিনি শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন।

এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টির সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভুক্তভোগী অনিকা তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী। মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত […]

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্র নিয়ে অজ্ঞাত যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থী নিজ মেসে হামলার শিকার হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ভুক্তভোগী অনিকা তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী।

মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত এক যুবক ধারালো অস্ত্র হাতে অনিকার কক্ষে প্রবেশ করে। অনৈতিক উদ্দেশ্যে যুবকটি এগোলে অনিকা সাহসিকতার সাথে বাধা দেন।

এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। অনিকার আত্মরক্ষা ও চিৎকারের মুখে পরিস্থিতি প্রতিকূলে দেখে হামলাকারী যুবক দ্রুত স্থান ত্যাগ করে। ধস্তাধস্তির ফলে ভুক্তভোগী শিক্ষার্থীর মুখ, গলা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত ও ক্ষতের দাগ পড়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তবে ভুক্তভোগী শিক্ষার্থী অনিকার দেওয়া বিবরণ ও জবানবন্দির সাথে আটক ব্যক্তির চেহারার কোনো মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, “ভুক্তভোগী শিক্ষার্থীর বর্ণনা অনুযায়ী মূল অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা অতি দ্রুত মূল অপরাধীকে গ্রেফতার এবং মেস এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে যে, ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে তারা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ […]

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরীক্ষার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল।

তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র প্রস্তুতের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় সেগুলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব এলাকায় বন্যা বা প্রশাসনিক কারণে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তাই আন্দোলনের পরিবর্তে সবাইকে পড়ার টেবিলে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।