আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
দলের সর্বোচ্চ নেত্রীর অসুস্থতায় উদ্বিগ্ন নেতাকর্মীরা মিলিত হলেন দোয়ার মাহফিলে। প্রার্থনায় ভরে ওঠে সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়।
শনিবার (২৯ নভেম্বর) বাদ আছর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মো. আবদুর রব। এসময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী,
নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্লাহ, সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন, সাবেক সেক্রেটারি ফারুক বাবুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।