মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আল্লাহ তায়ালা সম্পর্কে ‘অবমাননাকর মন্তব্য’ করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর ২৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের তৌহিদী জনতা বিপুল সংখ্যায় জমায়েত হয়ে স্থানীয় একটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পোড়াবাড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা আবুল সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর কথিত ‘ধর্মীয় অবমাননার’ কঠোর আইনগত শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, কোনো শিল্পী বা জনসাধারণের পরিচিত ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে তা গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের বক্তব্য সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে।
তারা আরও জানান, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।