শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

দাবি আদায়ে গলাচিপায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি

২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ও ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা প্রদানের দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।

প্রতিনিধি ডেস্ক

১৩ অক্টোবর ২০২৫, ১৯:৫৪

২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ও ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা প্রদানের দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজের শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতিতে অংশ নেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মবিরতির ছবি ও অবস্থান কর্মসূচির দৃশ্য ছড়িয়ে দিচ্ছেন শিক্ষকরা। কর্মবিরতিতে ক্লাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের দাবির সাথে সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সমর্থন দিতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কলাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, বিপিসি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ, রতনদি তালতলী মাধ্যমিক বিদ্যালয়, বড় চত্রা দাখিল মাদ্রাসা, পানখালী পানজাতীয়া মাধ্যমিক বিদ্যালয়, উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজ, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চিকনিকান্দী মাধ্যমিক বিদ্যালয়, ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, নলুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয়, এনজেড আলিম মাদ্রাসা, কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসা, কোটখালী সিনিয়র মাদ্রাসা, কালারাজা হাট হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা, মুরাদনগর আহমাদিয়া দাখিল মাদ্রাসা, বোয়ালিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসা, বড়বাঁধ মহিলা দাখিল মাদ্রাসা, উত্তর চর বিশ্বাস ছালেহা খাতুন দাখিল মাদ্রাসা, মধ্য হরিদেপপুর মাধ্যমিক বিদ্যালয়, ছোনখোলা পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, পানপট্টি বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, চর চন্দ্রাইল মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়, উত্তর চরখালী মাধ্যমিক বিদ্যালয়, চর আগস্তি স্কুল এন্ড কলেজ, সুহরী মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ, খারিজ্জমা ডিগ্রি কলেজ, বকুলবাড়িয়া ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হয়েছে।

গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রাজা মিয়া আন্দোলনের বিষয় কোন মন্তব্য দিতে রাজি হননি।

বেসরকরি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। আন্দলনের সাথে আমাদের সমর্থন আছে এবং শিক্ষকদের যৌক্তিক দাবি সরকারের মেনে নেয়া উচিত। গলাচিপায় সকল এমপিও শিক্ষক ও কর্মচারীরা আজকে কর্মবিরতি পালন করেছেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার বলেন, সারাদেশ ব্যাপী শিক্ষকদের কর্মবিরতি চলছে। গলাচিপায় এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। ফলে শিক্ষার্থীদের পড়াশুনার মারাত্মক ক্ষতি হচ্ছে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে চেষ্টা করছি।

গলাচিপা আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন বলেন, শিক্ষক- কর্মচারীরা তাদের ন্যায্য দাবির জন্য রাজপথে গিয়েছে। সম্মানিত শিক্ষকদের উপর পুলিশের হানলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা ২০ শতাংশ বাড়ি ভাতা ও ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতার দাবি জানিয়ে আসছেন। শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিলেও সম্প্রতি সরকার মাত্র ৫০০ টাকা বাড়ি ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে। শিক্ষক সমাজ এ প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। গত রোববার ঢাকা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ অতর্কিত হামলা চালায়। এর প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষক সংগঠন দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দেয়। সেই কর্মসূচির অংশ হিসেবেই গলাচিপার শিক্ষকরা সোমবার থেকে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন।

উল্লেখ্য, গলাচিপা উপজেলায় এমপিও মাধ্যমিক বিদ্যালয়ের ৪৪টি, মাদ্রাসা ৩৪টি ও বেসরকারি কলেজ রয়েছে ৭ টি। সোমবার সকাল থেকে এসকল প্রতিষ্ঠানে কর্মবিরতি হয়।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।