রবিবার, ১০ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

চুয়াডাঙ্গায় ভেজাল খাদ্য বিক্রি, ৪ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:(জনি আহমেদ) চুরি ডাকাতি ছিনতাইসহ যেসকল অপরাধ সংঘটিত হচ্ছে-তার মধ্যে বড় অপরাধ মানুষকে খুন করা। সমাজের বিভিন্ন জটিলতায় এ ধরনের অপরাধ চলমান থাকলেও তার চেয়ে বড় অপরাধে পরিলক্ষিত ভেজাল খাদ্য বিক্রি করা। উপরোক্ত অপরাধে মানুষ গুটিকয়েক ক্ষতিসাধিত হলেও একশ ভাগ ক্ষতিসাধিত হয় ভেজাল খাদ্য ব্যবহারে। এ ভেজাল খাদ্যের ব্যবহারে মানুষের অপমৃত্যু হচ্ছে সবসময়। তারপরও […]

নিউজ ডেস্ক

০৬ নভেম্বর ২০২৪, ১৯:৩১

চুয়াডাঙ্গা প্রতিনিধি:(জনি আহমেদ)

চুরি ডাকাতি ছিনতাইসহ যেসকল অপরাধ সংঘটিত হচ্ছে-তার মধ্যে বড় অপরাধ মানুষকে খুন করা। সমাজের বিভিন্ন জটিলতায় এ ধরনের অপরাধ চলমান থাকলেও তার চেয়ে বড় অপরাধে পরিলক্ষিত ভেজাল খাদ্য বিক্রি করা। উপরোক্ত অপরাধে মানুষ গুটিকয়েক ক্ষতিসাধিত হলেও একশ ভাগ ক্ষতিসাধিত হয় ভেজাল খাদ্য ব্যবহারে। এ ভেজাল খাদ্যের ব্যবহারে মানুষের অপমৃত্যু হচ্ছে সবসময়। তারপরও সমাজ দূর করা যাচ্ছে না ভেজাল খাদ্য বিক্রি। নিরসনকল্পে আইনশৃঙ্খলা বাহিনী তা বন্ধে চুয়াডাঙ্গায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেছে।

আজ বুধবার (০৬ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোডে মেসার্স জনি স্টোরে অভিযান চালিয়ে বিপুল পরিমানের নিম্নমানের নকল ও ভেজাল শিশু খাদ্য, যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
সেসময় নকল ও ভেজাল আইনের অপরাধে ওই প্রতিষ্ঠানটির ৬টি গোডউন সিলগালা এবং ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ সেনাবাহিনী, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং জেলা মার্কেটিং অফিস এবং ছাত্রজনতার সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। সেসময় মেসার্স জনি স্টোর মালিক জনি দীর্ঘ দিন ধরে ভেজাল নিম্নমানের, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও যৌনউত্তেজক সিরাপ বিক্রি করাসহ গোডাউনজাত করে আসছিলো।

তিনি চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলায় এসব সকল পণ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান চালানো হয়। সেসময় তার দোকানে ও গোডাউনে বিপুল পরিমান ভেজাল নিম্নমানের, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও যৌনউত্তেজক সিরাপ পাওয়া যায়। এই অভিযোগে এর মালিক জনিকে ৪ লাখ টাকা জরিমানা ও দোকানসহ ৬টি গোডাউন সিলগালা করা হয়। এসময় দোকান ও পরিবেশক মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরবর্তীতে এ ধরনের কাজ করবে না অঙ্গিকার করে।

চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য অফিসের নমুনা সংগ্রহকারী নাসের উদ্দীন বলেন, এর আগেও গত বছর জনি স্টোরকে একই অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এসময় নিম্নমানের চাটনির নমুনা পরীক্ষা করলে শিশুর শরীরিক মারাত্বক স্বাস্থ্য ঝুঁকির সম্ভবনার কথা জানান।

চুয়াডাঙ্গা টাস্কফোর্স অভিযানের নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, এর আগেও মেসার্স জনি স্টোরকে সতর্ক করার পরেও নিম্ন মানের প্রচুর ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযােগে প্রতিষ্ঠানটির ৬টি গোডাউন সিলগালা এবং নগদ ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার রাশেদুজ্জামান, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জুলফিকার আলী, নিরাপদ খাদ্য অধিদপ্তেরর নমুনা সংগ্রহ কারী কর্মকর্তা নাসের উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি মুসফিকুর রহমান, ফাহিম আহমেদ প্রমুখ।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।