সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ইন্দুরকানীতে আলীম মাদ্রাসার অধ্যক্ষ লাঞ্ছিত

মোঃ জিয়াউল ফকির, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে এফ করিম আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একই মাদ্রাসার আরবী প্রভাষক মোঃ মাহবুবুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আরবী প্রভাষক মাওলানা মাহাবুবুর রহমান দীর্ঘদিন ধরেই মাদ্রাসায় অনিয়মিত। তিনি কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়ালখুশি মতো মাদ্রাসায় আসা যাওয়া […]

প্রতিনিধি ডেস্ক

০৬ মে ২০২৫, ০০:০৭

মোঃ জিয়াউল ফকির, পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে এফ করিম আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একই মাদ্রাসার আরবী প্রভাষক মোঃ মাহবুবুর রহমানের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আরবী প্রভাষক মাওলানা মাহাবুবুর রহমান দীর্ঘদিন ধরেই মাদ্রাসায় অনিয়মিত। তিনি কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়ালখুশি মতো মাদ্রাসায় আসা যাওয়া করেন।

এই বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম প্রতিবাদ করলে প্রভাষক মাহবুবুর রহমান তার সাথে অফিস কক্ষে প্রথমে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন।

পরিস্থিতি এক পর্যায়ে চরম আকার ধারণ করে। অভিযোগ অনুযায়ী, মাওলানা মাহাবুবুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। অন্যান্য শিক্ষক এই ঘটনার প্রতিবাদ করলে তিনি আরো উত্তেজিত হয়ে অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলামকে কিল-ঘুষি মারতে থাকেন।

শুধু তাই নয়, মারতে মারতে তাকে মাদ্রাসার কক্ষ থেকে টেনেহিঁচড়ে মাদ্রাসার মাঠে ফেলে দিয়েও মারধর করা হয়। পরবর্তীতে অন্যান্য শিক্ষকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রিয়াজুল ইসলাম এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, “মাওলানা মাহাবুবুর রহমান নিয়মিত মাদ্রাসায় আসেন না। সকাল ১০টায় তার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি প্রায়শই সকাল ১১টার পরে আসেন।

এমনকি মাদ্রাসা ছুটি হওয়ার নির্ধারিত সময়ের আগেই তিনি চলে যান।” অন্যান্য শিক্ষকরাও এই অনিয়মের প্রতিবাদ করলে অভিযুক্ত প্রভাষক তাদের সাথে খারাপ ব্যবহার করেন বলে অধ্যক্ষ জানান।

অধ্যক্ষ আরও অভিযোগ করেন যে, অভিযুক্ত প্রভাষক বর্তমান চাকরির পাশাপাশি ইন্দুরকানী বাজারে ও পত্তাশী বাজারে মেসার্স আব্দুল্লাহ নামে দুটি ইসলামী এজেন্ট ব্যাংকের কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও তিনি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ইন্দুরকানী সদরের ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন।

তার বিরুদ্ধে ইন্স্যুরেন্সে টাকা আত্মসাৎ করার অভিযোগও পাওয়া গেছে। অধ্যক্ষ রিয়াজুল ইসলাম আরও গুরুতর অভিযোগ করেন যে, তার অনুপস্থিতিতে অভিযুক্ত প্রভাষক তার স্বাক্ষর জাল করে একটি ভুয়া ভাউচার দাখিল করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার এক ব্যক্তি জানান, অভিযুক্ত প্রভাষক টাকা ও জামায়াতের সমর্থক হওয়ায় ব্যাংক গ্রাহকদের সাথে খারাপ আচরণ করেন।

অন্যদিকে, অভিযুক্ত আরবী প্রভাষক মোঃ মাহবুবুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলামকে অদক্ষ এবং পাগল বলে মন্তব্য করেন। তিনি বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এক এক সময় এক একটি নিয়ম চালু করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। তবে এই বিষয়ে আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।