হাফিজুর রহমান, জেলা প্রতিনিধি সাতক্ষীরা
সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ রাসেলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় তালা ডাকবাংলোর সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও তালা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান সাঈদ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রভাষক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, জাগরণ বার্তার এম এম মারুফ উল ইসলাম,
তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি আ: হাকিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি জগদীশ হালদার, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল আজিজ, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিক্কার রায়হান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আ: কাদের প্রমুখ।
এসময় মানববন্ধনে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত শিক্ষক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল তালা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী আল মামুনকে শারীরিকভাবে লাঞ্চিত করার দায়ে এক সাংবাদিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন ইউএনও শেখ রাসেল। যার জেরে ইউএনও’র বিরুদ্ধে ষড়যন্ত্রে নামে একটি মহল। তার প্রতিবাদে উপজেলার সর্বস্তরের মানুষ আজ এ মানববন্ধনের আয়োজন করে।