রবিউল ইসলাম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধি
পুলিশ সুত্রে জানা যায়, বগুড়া ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ রাউন্ড গুলি, একটি দেশীয় পিস্তল ও একটি মোটরসাইকেল সহ ০৩ জনকে গ্রেফতার করেছে।
বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় মোকামতলা- সোনাতলা রোডের মোড়ে কালা বাবুর মার্কেটের সামনে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল , ৩ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল সহ ০৩ জনকে আটক করে। আটককৃতরা হচ্ছে, আলমগীর হোসেন (৩৪), পিতা- আবদুল গফুর, সাং-সিদাই,গাইবান্ধা সদর, আহসান হাবিব (৪২), পিতা-আবদুল লতিফ, সাং- ইউসুবপুর, থানা-সাদুল্যাপুর, জেলা- গাইবান্ধা, আনোয়ার হোসেন (৩৫), পিতা- শাহজামাল, সাং সিদাই, গাইবান্ধা সদর। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি এবং খুনসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশসুত্রে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।