মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ধর্ষণ মামলার আসামি ও সন্দেহভাজনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে পূর্ব ও পশ্চিম থানা পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) টঙ্গী পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় টঙ্গীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, বিশেষ অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
অন্যদিকে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, বিভিন্ন মামলায় অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।