রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে দুইটা ভূত রয়েছে : মামুনুল হক

১৪৭, ময়মনসিংহ-২ ( তারাকান্দা-ফুলপুর ) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস ১০ দলীয় ঐক্য জোটের নির্বাচনীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১০ টায় তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের ঐতিহ্যেবাহী তালদিঘি বহুমুখী স্কুল মাঠে ১০ দলীয় ঐক্য জোটের নির্বাচনীয় রিকশা প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমিরে মজলিস মাওলানা মামুনুল হক। মাওলানা মামুনুল […]

বাংলাদেশের রাজনীতিতে দুইটা ভূত রয়েছে : মামুনুল হক

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫৮

১৪৭, ময়মনসিংহ-২ ( তারাকান্দা-ফুলপুর ) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস ১০ দলীয় ঐক্য জোটের নির্বাচনীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১০ টায় তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের ঐতিহ্যেবাহী তালদিঘি বহুমুখী স্কুল মাঠে ১০ দলীয় ঐক্য জোটের নির্বাচনীয় রিকশা প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমিরে মজলিস মাওলানা মামুনুল হক।

মাওলানা মামুনুল হক জনসভায় বলেন, বাংলাদেশের রাজনীতিতে দুইটা ভূত রয়েছে। যেমন ১। সন্ত্রাস ও গুন্ডামী তন্ত্র ২। দুর্নীতি এবং লুটপাট তন্ত্র। ২৪-এর বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ আবারও নতুন করে বাংলাদেশে ফ্যাসিবাদ নামক স্বৈরাতন্ত্র ফিরিয়ে আনতে মারিয়া হয়ে উঠেছে। অল্প সময়ের মধ্যেই 

দেখা গেল-ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার ষড়যন্ত্র শুরু হয়েছে- রাজনীতির দুই ভূত কাঁধ থেকে নামাতে কেউ রাজি নয় লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি  আজও অব্যাহত।

তিনি আরও বলেন, বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা এলেও সেই বিপ্লবের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছেনি। দিনমজুর, হকারসহ খেটে খাওয়া মানুষ আজও 

চাঁদাবাজি থেকে মুক্ত থাকতে পারছে না। গোটা দেশে শোষকের মুখ বদলালেও শোষণের ধরন একই রয়ে গেছে। শাসকের চেহারা বদলালেও শোষণের চরিত্র বদলায়নি। আবারও নতুন করে হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী ও সন্ত্রাসী কর্মকাণ্ড মাথাচাড়া দিয়ে উঠছে, যা দেশের মানুষের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড় সালে ব্রিটিশ শাসন 

থেকে মুক্তি পেলেও মানুষের প্রকৃত মুক্তি আজও নিশ্চিত হয়নি। ১৯৭ সালে পাকিস্তানি শাসনের 

বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জনের পর মানুষ আশা 

করেছিল এবার তারা নিজেদের শাসন নিজেরাই 

প্রতিষ্ঠা করবে। কিন্তু বাস্তবতা হলো, স্বাধীনতার এত বছর পরও সাধারণ মানুষ শোষণ, দুর্নীতি ও বৈষম্যের 

শিকার হয়ে আছে আজও।

তিনি আরও বলেন, ইতিহাসের এই সংকটময় সময়ে দেশের ১১টি রাজনৈতিক দল হাত মিলিয়েছে। আমরা শপথ করেছি। বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন না হওয়া পর্যন্ত সংগ্রাম থেকে পিছপা হবো-না। এই ১১ দলীয় ঐক্য কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, বরং ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।

বাংলাদেশ খেলাফত মজলিস 

তারাকান্দা উপজেলা 

শাখার সভাপতি এ এইচ এম আব্দুস সবুর খাঁনের 

সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন-

দলের কেন্দ্রীয় সংসদের ড. খলিলুর রহমান মাদানি,

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. এনামুল হক 

(মূসা), কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক 

নূর মুহাম্মদ আজিজি, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম,ছাত্র মজলিসের মাহদী হাসান শিকদার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত,

ময়মনসিংহ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন (সুজন), খেলফত মজলিসের মাও. মতিউর রহমান, এনসিপি’র ইঞ্জিনিয়ার মোঃ শহীদুল ইসলাম,বাংলাদেশ খেলাফত মজলিস তারাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন খাঁন, জামায়াতে ইসলামী ফুলপুর শাখার সভাপতি আব্দুল হান্নান সাহেব, সাধারণ সম্পাদক মাও. সাইফুল ইসলাম মাস্টার, খেলাফত মজলিস তারাকান্দা উপজেলা শাখার সভাপতি মাও. সাইফুদ্দিন সাহেব,যুব মজলিসের তারাকান্দা উপজেলা শাখার সভাপতি হাফেজ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাহার আলী, ফুলপুর উপজেলা শাখা সভাপতি আজিম উদ্দিন শাহ, সাধারণ সম্পাদক মাও. আনিছুর রহমানসহ কেন্দ্রীয় ও ১০ দলীয় ঐক্য জোটে বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ।

সভা শেষে মামুনুল হক প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহর হাতে

রিক্সা প্রতীক তুলে দিয়ে রিকশা মার্কা ভোট চেয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠানোর আহ্বান জানান দেশবাসীসহ ভোটারদের কাছে। নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি থেকে সন্ত্রাস ও দুর্নীতিকে বিদায় করা হবে। সেই সাথে তালদিঘির সারা মাঠে রিকশা রিকশা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে জনতার উচ্চ আওয়াজে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৪৮

রাজনীতি

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি। মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন […]

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ জুন ২০২৬, ১১:০২

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন করে সংসদে ফিরতে বললেও আমি এই অপমান এখনো হজম করতে পারছি না। যেদিন পারব, সেদিনই সংসদে যাব।’

গত ১৪ জুন, বাজেট আলোচনায় মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বোরকা পরিহিত স্ত্রীর অতীতের একটি প্রসঙ্গ টানেন। একই সাথে সংসদে বোরকা পরা জামায়াতের নারী এমপিদের ইঙ্গিত করে কিছু মন্তব্য করেন। এতে সরকারি দলের এমপিরা হাসলেও বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে কথা বলতে নিষেধ করেন এবং মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশটুকু সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) করার ঘোষণা দেন।

এরপর মনিরুল হক চৌধুরী দুঃখপ্রকাশ করে আত্মপক্ষ সমর্থনে পুনরায় কথা বলার জন্য ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন। পরবর্তীতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বিষয়টি হালকা করার চেষ্টা করে মনিরুল হক চৌধুরীকে কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও ডেপুটি স্পিকার তার সিদ্ধান্তে অনড় থাকেন।

এই ঘটনার পর থেকেই ক্ষোভে সংসদ বয়কট করে চলেছেন এই সংসদ সদস্য।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৪

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৪

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৪৮