শেখ নজরুল ইসলাম, তালা
সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর বাজারের পাশে (৩১ জানুয়ারি) শনিবার আনুমানিক রাত ৯টা সময় একটি নসিমনের ও পিক আপ মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে দ্রুতগতিতে আসা নছিমন ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নসিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতর আটকা পড়েন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত নসিমন চালককে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য জাতপুর বাজার সংলগ্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত নসিমন চালকের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র বলছে।