রবিবার, ২২ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

সব ফিলিস্তিনি বন্দীদের বাসে তোলা হয়েছে, স্বাগত জানাতে জড়ো হয়েছেন গাজাবাসী

অপারেশনের সঙ্গে জড়িত একজন কর্মকর্মর্তা জানিয়েছেন যে, ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেতে যাওয়া ১,৯৬৬ জন বন্দিকে বাসে তোলা হয়েছে । এই বন্দিদের মধ্যে ২৫০ জন সন্ত্রাসী কার্যকলাপের জন্য দোষী সাব্যস্ত, যাদের পশ্চিম তীরের ওফার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে, স্পষ্টতই হামাস গাজায় আটক থাকা অবশিষ্ট জিম্মিদের হস্তান্তর করার পরেই তারা মুক্তি পাবেন। আরবি […]

সব ফিলিস্তিনি বন্দীদের বাসে তোলা হয়েছে, স্বাগত জানাতে জড়ো হয়েছেন গাজাবাসী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৩ অক্টোবর ২০২৫, ১৩:২০

অপারেশনের সঙ্গে জড়িত একজন কর্মকর্মর্তা জানিয়েছেন যে, ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেতে যাওয়া ১,৯৬৬ জন বন্দিকে বাসে তোলা হয়েছে ।

এই বন্দিদের মধ্যে ২৫০ জন সন্ত্রাসী কার্যকলাপের জন্য দোষী সাব্যস্ত, যাদের পশ্চিম তীরের ওফার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে, স্পষ্টতই হামাস গাজায় আটক থাকা অবশিষ্ট জিম্মিদের হস্তান্তর করার পরেই তারা মুক্তি পাবেন।

আরবি আউটলেটগুলো জানিয়েছে যে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট দলগুলো আজ মুক্তি পেতে যাওয়া একজন অসুস্থ নিরাপত্তা বন্দিকে স্থানান্তরের জন্য কারাগারে প্রবেশ করেছে।

এছাড়াও, যুদ্ধের সময় গ্রেপ্তার হওয়া আরও ১,৭১৮ জন গাজার বন্দিকে দক্ষিণ ইসরায়েলের কেৎজিওত কারাগার থেকে মুক্তি দিয়ে গাজা উপত্যকায় ফেরত পাঠানো হবে। তাদেরকে দক্ষিণ গাজার নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে আশা করা হচ্ছে।

রয়টার্সের ফুটেজে দেখা যায়, নাসের হাসপাতালে কালো পোশাক পরা এবং মুখ ঢাকা প্রায় এক ডজন সশস্ত্র বন্দুকধারী (যারা দৃশ্যত হামাসের সশস্ত্র শাখার সদস্য) এবং গাজাবাসীর একটি ক্রমবর্ধমান ভিড় বন্দিদের স্বাগত জানানোর জন্য জড়ো হয়েছেন।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৬০৬

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭