সানজিদা খানম ঊর্মি, গবি
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গবিকেছাস) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৮৭ জন শিক্ষার্থী। এর মধ্যে জমা দিয়েছেন ৭৪ জন।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সম্পাদকীয় পদে মনোনয়ন জমা পড়েছে মোট ৫২টি। এর মধ্যে সহ-সভাপতি পদে ১০ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহকারী সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন, ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, সহকারী ক্রীড়া সম্পাদক পদে ৪ জন, সাহিত্য সম্পাদক পদে ৩ জন, সহকারী সাহিত্য সম্পাদক পদে ৫ জন, দপ্তর সম্পাদক পদে ৬ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৫ জন এবং সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া অনুষদ প্রতিনিধি পদে মনোনয়ন জমা পড়েছে ২২টি। এর মধ্যে কৃষি অনুষদে ২ জন, ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদে ৪ জন, কলা ও সমাজবিজ্ঞান অনুষদে ৫ জন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে ৭ জন এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ধাপ হিসেবে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট হতে ২৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রদান করা হয় ৷ ৩১ আগস্ট হতে ০১ সেপ্টেম্বর জমা নেয়া হয়। ০২ সেপ্টেম্বর হতে ০৪ সেপ্টেম্বর পর্যন্ত বাছাই চলবে।