হাবিবুর রহমান সাগর,জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ব্যাডমিন্টন প্রতিযোগিতা:
ছাত্রদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের জায়েদ বিন মেহেদী এবং রানার্স আপ হয়েছেন অর্থনীতি বিভাগের দিপঙ্কর কুমার ঘোষ। ছাত্রীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ইংরেজি বিভাগের মোছা: সিফাত আরা রুমকি এবং রানার্স আপ হয়েছেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের মোছা: ফাতেমা-তুজ জহুরা। ↓
টেবিল টেনিস প্রতিযোগিতা:
ছাত্রদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের পাঅং বম এবং রানার্স আপ হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রিংইয়া মুরুং। ছাত্রীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সৈয়দা আলভী খোরশেদ এবং রানার্স আপ হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মোছা: আরিফা নাসরীন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এ. রাশিদুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা