রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

এবার মার্কিন পতাকা টাঙানো সাঁজোয়া যান দিয়ে ইউক্রেনে হামলা

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা টাঙানো একটি সাঁজোয়া যান দ্রুতবেগে এগিয়ে যাচ্ছে। চলন্ত অবস্থায় সেটি থেকে গোলা ছোড়ার মুহূর্তের আগুনের ফুলকিও ধরা পড়ে ক্যামেরায়। রুশ প্রচারমাধ্যম আরটি নতুন এই ভিডিওটি প্রকাশ করে দাবি করেছে, এটি একটি মার্কিন নির্মিত এম-১১৩ সাঁজোয়া যান এবং যানটি ইউক্রেনের সামরিক অবস্থানের দিকে ধেয়ে যাচ্ছে। রুশ সংবাদমাধ্যমটির দাবি, ভিডিওটি শনিবার (১৮ আগস্ট), […]

এবার মার্কিন পতাকা টাঙানো সাঁজোয়া যান দিয়ে ইউক্রেনে হামলা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৮ আগস্ট ২০২৫, ২১:৪৪

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা টাঙানো একটি সাঁজোয়া যান দ্রুতবেগে এগিয়ে যাচ্ছে। চলন্ত অবস্থায় সেটি থেকে গোলা ছোড়ার মুহূর্তের আগুনের ফুলকিও ধরা পড়ে ক্যামেরায়। রুশ প্রচারমাধ্যম আরটি নতুন এই ভিডিওটি প্রকাশ করে দাবি করেছে, এটি একটি মার্কিন নির্মিত এম-১১৩ সাঁজোয়া যান এবং যানটি ইউক্রেনের সামরিক অবস্থানের দিকে ধেয়ে যাচ্ছে।

রুশ সংবাদমাধ্যমটির দাবি, ভিডিওটি শনিবার (১৮ আগস্ট), ইউক্রেনের জাপোরিঝিয়া ওবলাস্ট এলাকা থেকে ধারণ করা হয়েছে।

আরটির দাবি, যানটি রুশ সেনাদের ৪২তম গার্ডস ডিভিশনের ৭০তম মোটরাইজড রাইফেল রেজিমেন্টের সদস্যরা ব্যবহার করেছে। পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া এ ধরনের যান ইউক্রেনীয় বাহিনী যুদ্ধক্ষেত্রে হারিয়েছে এবং সেটিই নাকি দখল করে রাশিয়া নিজেদের কাজে ব্যবহার করছে।

এই ভিডিও প্রকাশের সময়টিও লক্ষ করার মতো। মাত্র কয়েক দিন আগে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মস্কো এটিকে তাদের আন্তর্জাতিক একঘরে অবস্থার অবসান হিসেবে প্রচার করছে।

ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়েরমাক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘রাশিয়ানরা যুক্তরাষ্ট্রের প্রতীক ব্যবহার করছে তাদের সন্ত্রাসী, আগ্রাসী যুদ্ধে, যেখানে প্রতিদিন বেসামরিক মানুষ নিহত হচ্ছে। এটি নিঃসন্দেহে চরম ঔদ্ধত্য।’

তবে ইউক্রেন ভিত্তিক সংবাদমাধ্যশ কিয়েভ ইনডিপেনডেন্ট জানায়, ভিডিওটির সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

রুশ প্রচারমাধ্যমগুলো সাম্প্রতিক সময়ে ট্রাম্পকে শান্তিপ্রিয় ও বাস্তববাদী নেতা হিসেবে উপস্থাপন করছে, অন্যদিকে ইউক্রেন, ইউরোপ ও যুক্তরাজ্যকে ‘বাধাদানকারী শক্তি’ হিসেবে দেখানো হচ্ছে। এমনকি তারা ট্রাম্পের পুরোনো মন্তব্যও প্রচার করছে যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিংবা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাকি রাশিয়ার যুদ্ধ উসকে দিয়েছিলেন, যা আসলে মস্কোর দায় এড়ানোর কৌশল।

ট্রাম্প নিজেও আলাস্কার বৈঠকের পর বলেছিলেন, পুতিনের সঙ্গে তার বৈঠক ছিল ‘১০-এর মধ্যে ১০।’ যদিও কোনো শান্তি চুক্তি হয়নি, তবে ট্রাম্প জানান, তারা অনেক বিষয়ে একমত হয়েছেন। এর মধ্যে রয়েছে ভূখণ্ড ভাগ-বাটোয়ারার সম্ভাবনা।

সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন, জেলেনস্কি যদি ছাড় দেন তবে যুদ্ধ ‘প্রায় সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে।’ তবে সেই ছাড়ের মধ্যে আছে- ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়া এবং ক্রিমিয়া পুনরুদ্ধারের দাবি না তোলা।

অভিযোগ রয়েছে, ভিডিওটি যেখানে ধারণ করা হয়েছে, সেই জাপোরিঝঝিয়া ওবলাস্টে রাশিয়া নতুন করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি জানান, রাশিয়া ইতোমধ্যে ফ্রন্টলাইনের অন্যান্য অঞ্চল থেকে সেনা সরিয়ে এনে এখানে মোতায়েন করছে।

বর্তমানে ওবলাস্টটির প্রায় ৭০ শতাংশ রুশ দখলে, যার মধ্যে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া প্ল্যান্টও রয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে মস্কো ভুয়া গণভোটের মাধ্যমে এই অঞ্চলসহ আরও তিনটি এলাকাকে অবৈধভাবে নিজেদের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা করেছিল।

পুতিনের সাম্প্রতিক শর্ত অনুযায়ী, শান্তি আলোচনার জন্য ইউক্রেনকে ন্যূনতম দোনেৎস্ক ও লুহানস্ক থেকে সেনা সরিয়ে নিতে হবে। যদিও এর আগে শর্তে জাপোরিঝঝিয়া ও খেরসনও অন্তর্ভুক্ত ছিল।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫০

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫০

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫০

আন্তর্জাতিক

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘের দৈনিক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের এ কথা বলেন। ডুজারিক বলেন, ‘বেসামরিকদের নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’তিনি বলেন, ‘এই উত্তেজনা বৃদ্ধি থেকে অঞ্চলের […]

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘের দৈনিক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের এ কথা বলেন।

ডুজারিক বলেন, ‘বেসামরিকদের নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘এই উত্তেজনা বৃদ্ধি থেকে অঞ্চলের খুব কম দেশই মুক্ত রয়েছে। কারণ আকাশপথ ও নৌপথগুলো এখনো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।’

ডুজারিক জানান, ‘সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মহাসচিব। উত্তেজনা আরো বাড়লে তা বেসামরিক নাগরিক এবং বৃহত্তর অঞ্চলের জন্য বিধ্বংসী পরিণতি বয়ে আনবে।’

সূত্র: আল জাজিরা

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫০