সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে আল-আকসা মসজিদে দখলদারদের হা মলা

ইসরায়েলের তথাকথিত নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দখলকৃত পূর্ব জেরুজালেমের (আল-কুদস) পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে একটি উসকানিমূলক মিছিল এবং দখলদার অবৈ: ইহুদি বসতিস্থাপনকারীদের সঙ্গে নিয়ে বড় আকারের অনুপ্রবেশে নেতৃত্ব দিয়েছেন। আল-কুদসে অবস্থিত ইসলামি ওয়াকফ বিভাগের তথ্য অনুযায়ী, আজ (রোববার) সকালে অন্তত ১,২৫১ জন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী পবিত্র এই স্থানটিতে জোরপূর্বক প্রবেশ করে। তারা পুলিশের কড়া নিরাপত্তার […]

ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে আল-আকসা মসজিদে দখলদারদের হা মলা

ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে আল-আকসা মসজিদে দখলদারদের হা মলা

এডিটর

০৪ আগস্ট ২০২৫, ১০:৫৩

ইসরায়েলের তথাকথিত নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দখলকৃত পূর্ব জেরুজালেমের (আল-কুদস) পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে একটি উসকানিমূলক মিছিল এবং দখলদার অবৈ: ইহুদি বসতিস্থাপনকারীদের সঙ্গে নিয়ে বড় আকারের অনুপ্রবেশে নেতৃত্ব দিয়েছেন।

আল-কুদসে অবস্থিত ইসলামি ওয়াকফ বিভাগের তথ্য অনুযায়ী, আজ (রোববার) সকালে অন্তত ১,২৫১ জন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী পবিত্র এই স্থানটিতে জোরপূর্বক প্রবেশ করে। তারা পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে তালমুদি আচার পালন, গান ও নৃত্য করে। এই ঘটনা ঘটে ইহুদি শোকদিবস ‘তিশা ব’আভ’ উপলক্ষে।

এই হামলাকারীদের সঙ্গে ছিলেন ইসরায়েলি ক্ষমতাসীন দল লিকুদ পার্টির সংসদ সদস্য আমিত হালেভি, যিনি বেন-গভিরের সঙ্গে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন।

প্রাঙ্গণের ভেতর থেকে দেওয়া এক বিবৃতিতে বেন-গভির দাবি করেন, “টেম্পল মাউন্ট ইহুদিদের, আমরা এখানে চিরকাল থাকব।”

এই ঘটনা ঘটে মাত্র কয়েক ঘণ্টা পর, যখন বেন-গভির মধ্যরাতে পুরনো শহরের ভেতর দিয়ে আরেকটি অবৈধ বসতিদার মিছিলের নেতৃত্ব দেন।

এইসব কর্মসূচির আয়োজন করে চরমপন্থী ‘টেম্পল মাউন্ট’ গোষ্ঠীগুলো, যারা রবিবার ‘তিশা ব’আভ’ উপলক্ষে আল-আকসা মসজিদে গণহারে প্রবেশের ডাক দিয়েছিল। তিশা ব’আভ ইহুদি ধর্মবিশ্বাসে কথিত ‘টেম্পল’ ধ্বংসের বার্ষিকী হিসেবে পালিত হয়।

“আল-আকসায় হামলা ও সহিংসতা ভয়াবহ উসকানি” — ফিলিস্তিনের প্রতিক্রিয়া

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদায়না বলেন, পশ্চিম তীরে দখলদারদের চলমান সহিংসতা ও আল-আকসা মসজিদে অনুপ্রবেশ একটি ভয়াবহ উসকানি ও সংঘাতের গম্ভীর বিস্তার।

তিনি বলেন, “এই ভয়ানক ও নিন্দনীয় কর্মকাণ্ড আসলে একটি সংগঠিত সন্ত্রাস, যা দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদদে পরিচালিত হচ্ছে। এর উদ্দেশ্য হলো আঞ্চলিক যুদ্ধবিরতির প্রচেষ্টা নস্যাৎ করা এবং স্থিতিশীলতা ধ্বংস করা।”

নাবিল আবু রুদায়না বলেন, “যদি আমেরিকা সত্যিই স্থিতিশীলতা চায়, তাহলে তাকে অবশ্যই ইসরায়েলকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাব মেনে চলতে বাধ্য করতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “টেকসই শান্তি অর্জন সম্ভব শুধুমাত্র তখনই, যখন ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, মুক্তি এবং একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার স্বীকৃত হবে।”

আল-আকসা প্রাঙ্গণ: ধর্মীয় মর্যাদা ও আইন লঙ্ঘনের বাস্তবতা

আল-আকসা মসজিদ প্রাঙ্গণ, যা পশ্চিম দেয়াল (Western Wall) প্লাজার উপরে অবস্থিত, এর মধ্যে রয়েছে ডোম অব দ্য রক ও আল-আকসা মসজিদ উভয়ই।

একটি পুরনো সমঝোতা অনুযায়ী—যা ১৯৬৭ সালে ইসরায়েলের পূর্ব জেরুজালেম দখলের পর জর্ডান ও ইসরায়েলের মধ্যে হয়েছিল—অমুসলিমদের প্রবেশ অনুমোদিত হলেও সেখানে উপাসনা করা নিষিদ্ধ। তবে ইহুদি চরমপন্থী গোষ্ঠীগুলো বারবার সেই নিয়ম ভেঙে সেখানে পূজা-অর্চনা করে এবং সেটিকে ইহুদি ধর্মীয় আধিপত্যের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালায়। এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন এখনও চলছে।

সূত্রঃ পার্সটুডে

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫০

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫০

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫০

আন্তর্জাতিক

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘের দৈনিক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের এ কথা বলেন। ডুজারিক বলেন, ‘বেসামরিকদের নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’তিনি বলেন, ‘এই উত্তেজনা বৃদ্ধি থেকে অঞ্চলের […]

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘের দৈনিক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের এ কথা বলেন।

ডুজারিক বলেন, ‘বেসামরিকদের নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘এই উত্তেজনা বৃদ্ধি থেকে অঞ্চলের খুব কম দেশই মুক্ত রয়েছে। কারণ আকাশপথ ও নৌপথগুলো এখনো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।’

ডুজারিক জানান, ‘সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মহাসচিব। উত্তেজনা আরো বাড়লে তা বেসামরিক নাগরিক এবং বৃহত্তর অঞ্চলের জন্য বিধ্বংসী পরিণতি বয়ে আনবে।’

সূত্র: আল জাজিরা

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫০