সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের ওপর একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের পর নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।
ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে সৌদি আরব ফিলিস্তিনের জন্য আব্রাহাম চুক্তির স্বীকৃতি পুনরায় চালু করতে পারে কি না, জানতে চাইলে প্রিন্স ফয়সাল বলেন, ‘সৌদি আরবের জন্য, স্বীকৃতি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত।’
তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই আশা করি যে আজ যে স্পষ্ট ঐকমত্য দেখা গেছে – যা আগামীতেও দেখা যাবে – এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে যে স্পষ্ট গতি দেখা যাচ্ছে, তা স্বাভাবিকীকরণের বিষয়ে আলোচনার সূচনা করতে পারে।
সৌদির পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, গাজায় ইসরাইলের গণহত্যা অব্যাহত থাকাকালীন তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে আলোচনা হবে না।
সংঘাতের অবসান হলে এবং গাজার জনগণের দুর্ভোগ লাঘব হলেই কেবল আলোচনা শুরু হতে পারে উল্লেখ করে তিনি বলেন,
‘এরপর আমাদের ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে কথা বলতে হবে… এবং একবার এটি অর্জন হয়ে গেলে, স্পষ্টতই আমরা সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে কথা বলতে পারি’, যোগ করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
সূত্র: আনাদোলু এজেন্সি
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?