শেকৃবি প্রতিনিধি
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বাদ মাগরিব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রশিবির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মাহফিলে কুরআন তিলাওয়াত ও মুনাজাতের মাধ্যমে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।
শাখা সভাপতি আবুল হাসান জানান,
“আমরা গভীরভাবে শোকাহত। এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা নিহতদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। শিবির সব সময় মানবিক ও জাতীয় দুর্যোগে মানুষের পাশে ছিল এবং থাকবে।”
উল্লেখ্য, সম্প্রতি উত্তরায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন, যা দেশজুড়ে শোকের ছায়া ফেলে।